Rain Update: সক্রিয় রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত, কলকাতা সহ একাধিক জেলায় ফের দুর্যোগের কালো মেঘ

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃষ্টি থেমেও যেন থামছে না। চলতি বছরে দুই বাংলায় রেকর্ড বৃষ্টি হয়েছে। এখনও থামার নাম নেই। কলকাতার বেশ কিছু জায়গায় সোমবার হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার জানিয়েছিল হাওয়া অফিস। এই বৃষ্টি থেকে রেহাই কবে মিলবে সেটাই এখন সকলের প্রশ্ন। হাওয়া অফিস জানাচ্ছে আগস্ট মাসের শেষ পর্যন্ত আপাতত এই ভাবেই চলবে বৃষ্টি (Rain Update)। সঙ্গে রয়েছে আরও এক নিম্নচাপের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। নতুন করে নিম্নচাপ তৈরি হয় তাহলে আবারও ভাসতে চলেছে বাংলা। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে নতুন করে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার এই জেলাগুলি সহ হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বইবে। আবহাওয়াবিদরা বলছেন আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জুড়ে এমনই পরিস্থিতি থাকবে।

আরও পড়ুন: Weather Update:চলতি সপ্তাহজুড়ে বৃষ্টি হবে নাকি এবার বাড়বে গরম, আবহাওয়া দফতর দিল বড় আপডেট

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় আজ মঙ্গলবার হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আবার শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উপরের বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে গোটা বাংলা।