বাংলার ইতিহাসে এই প্রথম! এক ধাক্কায় ১ লক্ষ চাকরি, ২০% ডিএ বৃদ্ধি, কৃষক থেকে আশা কর্মী—সবাইকে বড় উপহার!

breakingnews জেলা দেশ প্রযুক্তি রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যে একের পর এক বড় ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সরকারি চাকরি, ডিএ বৃদ্ধি, কৃষক ভাতা, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিকাঠামো—প্রায় সব ক্ষেত্রেই একগুচ্ছ বড় সিদ্ধান্ত সামনে এসেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ।

সবচেয়ে বড় ঘোষণা, রাজ্যে মোট ১ লক্ষ শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক ও অধ্যাপক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১ হাজার শিক্ষাকর্মীও নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের কথাও বলা হয়েছে। পুলিশ বিভাগে ২০ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সসীমায় আগামী দু’বছরের জন্য ৫ বছরের ছাড় দেওয়া হবে।

রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলে ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। অন্যদিকে, এনভিএফ ও হোমগার্ডদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানো হবে। পার্শ্ব শিক্ষকদের অতিরিক্ত ৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।

কৃষকদের জন্য মাসে ৩ হাজার টাকা আর্থিক সাহায্য এবং বিদ্যুতের প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকির প্রস্তাব রয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা ৫ হাজার টাকা বাড়বে। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ২১ হাজার টাকার সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মেডিক্যাল কলেজে আরও ৬৫০টি আসন এবং ১৩টি কলেজে ৪৫০টি পিজি আসন বাড়ানো হবে।

এছাড়াও কল্যাণী, পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, এলিভেটেড করিডর এবং শালিমার-গার্ডেনরিচ টার্মিনালের মতো একাধিক বড় প্রকল্পের কথাও সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের জন্য এই ঘোষণাগুলি এখন রাজনৈতিক মহলেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।