নিউজ পোল ব্যুরো: নতুন করে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ক্রমেই শক্তি হারিয়েছে। তার জেরেই রবিবার দুপুরে পর থেকে উঁকি দিয়েছে রোদ। কবে কমবে বৃষ্টি এই প্রশ্নই সকলের মনে। ভাদ্র মাসে যেখানে অস্বস্তিকর গরম থাকে সেখানে এখনও চলছে বৃষ্টি। কবে মিলবে মুক্তি? চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? জেনে নিন কি বলেছে হওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে জেলা জুড়ে। সোমবার আকাশ অনেকটাই পরিষ্কার হতে পারে। তবে ২৮ অগাষ্ট থেকে ঘূর্ণাবর্ত ও সক্রিয় অক্ষরেখার কারণে আবারও বৃষ্টি বাড়তে পারে। তবে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করেনি হওয়া অফিস। ২৪ ঘণ্টা পরে ফের ওডিশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নতুন করে অন্য একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই নিম্নচাপ তৈরি হয় তবে ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হওয়া অফিস মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের ২৬ থেকে ২৮ অগস্ট সমুদ্র যেতে মানা করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি।
