Mamata Banerjee : ‘পরিকল্পনাহীনতায় বিপর্যয়, যাত্রীরা আদালতে যাক’, ইন্ডিগো বিভ্রাটে কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা

নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে ইন্ডিগোর উড়ান পরিষেবায় লাগাতার বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী(IndiGo flight disruption)। গত প্রায় এক সপ্তাহ ধরে একের পর এক ফ্লাইট বাতিল (flight cancellation India) হওয়ায় বহু মানুষ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। কারও ব্যবসায়িক সফর ভেস্তে যাচ্ছে, কারও চিকিৎসা বা পারিবারিক জরুরি কাজও আটকে যাচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দমদম বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার সময়ে তিনি বলেন, ইদানীংকার এই পরিস্থিতি একেবারেই পরিকল্পনাহীনতার ফল। তার মতে, আগে থেকে কোনও বিকল্প ব্যবস্থা না থাকাতেই আজ যাত্রীরা অসহায় অবস্থায় পড়েছেন। বিমানে যেখানে দু’ঘণ্টায় যাত্রা শেষ হওয়ার কথা, সেখানে এখন মানুষকে ২৪ থেকে ৩৬ ঘণ্টার ট্রেনযাত্রার কথা ভাবতে হচ্ছে। তাও আবার শেষ মুহূর্তে টিকিট পাওয়া প্রায় অসম্ভব। সব মিলিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি যে কোন পর্যায়ে পৌঁছেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

আরও পড়ুন : Earthquake : ভূমিকম্পের ঝুঁকি এড়াতে নিউ মার্কেটে বসছে ‘সিসমিক বার’, শতাব্দীপ্রাচীন হগ মার্কেটকে রক্ষায় তৎপর পুরসভা

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, একদিকে বিমানের টিকিট কাটা, অন্যদিকে হঠাৎ বাতিলের বিজ্ঞপ্তি—এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও চরমে উঠেছে। তিনি এমন পরিস্থিতিতে যাত্রীদের আইনি পথেও যাওয়ার কথা ভাবার পরামর্শ দেন। তার দাবি, কেন্দ্রীয় সরকার যদি আগেভাগে বিকল্প পরিকল্পনা তৈরি করত, তাহলে এই বিপর্যয় এতটা ভয়াবহ রূপ নিত না। গত সাত দিনে ইন্ডিগোর পরিষেবায় যে বিপুল অচলাবস্থা তৈরি হয়েছে, তার পরিসংখ্যানও কার্যত চমকে দেওয়ার মতো। শুধু সোমবারই দিল্লি থেকে ১৩৪টি, বেঙ্গালুরু থেকে ১২৭টি এবং চেন্নাই থেকে ৭১টি ফ্লাইট বাতিল হয়েছে। কলকাতা, মুম্বই, আহমেদাবাদ, ভাইজ্যাগ-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকেও বহু উড়ান উঠতে পারেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই পরিস্থিতিতে পাইলটদের কাজের চাপ নিয়েও মুখ খুলেছেন মমতা (Mamata Banerjee)। তার বক্তব্য, পরিষেবা সচল রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই পাইলটদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। ওভারটাইম করেই সমস্যার স্থায়ী সমাধান হয় না। পাইলটদেরও বিশ্রাম দরকার, সে কথা মাথায় রেখেই বিকল্প কর্মপরিকল্পনা তৈরি থাকা উচিত ছিল। ইন্ডিগোর এই পরিষেবা বিপর্যয় যেন গোটা দেশের বিমান চলাচল ব্যবস্থার দুর্বল চিত্রই সামনে এনে দিয়েছে। আর এর দায় এড়াতে পারে না কেন্দ্র—এমনটাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।