Narendra Modi: ‘বঙ্কিম দা’ নাকি ‘বঙ্কিম বাবু’? সংসদের বক্তৃতায় তৃণমূলের আপত্তিতে সম্বোধন বদলালেন প্রধানমন্ত্রী মোদী

দেশ

নিউজ পোল ব্যুরো: সংসদে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay) সম্বোধন করতে গিয়ে ছোট ভুল করেন। তিনি গানটির রচয়িতাকে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন, যা তৃণমূলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায় বারবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।তাৎক্ষণিকভাবে মোদী (Narendra Modi) তার ভাষণ থামিয়ে ভুল স্বীকার করেন এবং বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম বাবু’ বলে সম্বোধন করার সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি ভাষণের বাকি অংশে গানটির রচয়িতাকে ‘বঙ্কিম বাবু’ বলে উল্লেখ করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বন্দে মাতরম’-এর ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্ব তুলে ধরেন। শুরুতে ছোট ভুল হলেও, দ্রুত তা শুধরে নিয়ে মোদী (Narendra Modi) শ্রোতাদের কাছে সৌজন্য এবং শ্রদ্ধার উদাহরণ প্রদর্শন করেন।

বিস্তারিত আসছে….