নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পের (Bangladesh Earthquake) প্রভাব কলকাতায় (Kolkata) বড় রকমের ক্ষতি না করলেও সতর্ক হতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুরসভা (KMC)। শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার নিউ মার্কেট (New Market) বা হগ মার্কেটকে (Hog Market)রক্ষা করতে এবার অত্যাধুনিক ভূমিকম্প (Earthquake) প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের তোড়জোড় শুরু হয়েছে। শতাব্দীপ্রাচীন এই বাজারকে সুরক্ষিত রাখতে ‘সিসমিক বার’ বসানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। পুরসভার সূত্রে জানা (KMC) গিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই পুর ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল নিউ মার্কেট (New Market) সংলগ্ন এলাকা পরিদর্শন করবে। বাজারের কাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরি হয়ে গিয়েছে। বিদেশের সিঙ্গাপুর, জাপান ও ভারতের মুম্বইয়ের মতো শহরে পুরনো বহুতল ও ঐতিহ্যবাহী নির্মাণকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে এই ধরনের ‘সিসমিক বার’ (Seismic Bar) ব্যবস্থার ব্যবহার হয়েছে। ভূমিকম্পের (Earthquake) সময় কম্পনের তীব্রতা শোষণ করে এই বিশেষ ধাতব তার বা রড ভবনকে বড় ক্ষতি থেকে বাঁচাতে সাহায্য করে।
আরও পড়ুন : Weather Update : বৃষ্টির চিন্তা নেই, শীতের মুড অন! সকালে কুয়াশা, সারাদিন শুষ্ক আবহাওয়া
বিশেষজ্ঞরা বহুৃমে ধরেই জানিয়ে আসছেন, কলকাতা একটি ভূমিকম্প (Earthquake) প্রবণ অঞ্চল। অতীতেও কলকাতা পুরসভা একাধিকবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপকদের দিয়ে নিউ মার্কেটের (New Market) কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। বাজার বিভাগের মেয়ার পারিষদ আমিরউদ্দিন ববি জানিয়েছেন, “মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে খুব শীঘ্রই পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে বৈঠক করে কাজের চূড়ান্ত সময়সীমা স্থির করা হবে।” নিউ মার্কেট (New Market)প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো। এক সময় এটি দেশের প্রথম সারির বাজার হিসেবে পরিচিত ছিল। এখনও দেশ-বিদেশের পর্যটকদের কাছে নিউ মার্কেট একটি জনপ্রিয় দ্রষ্টব্য স্থান। ফলে হেরিটেজ কমিটিও এই বাজার রক্ষার বিষয়ে বিশেষভাবে তৎপর। তাদের সুপারিশের ভিত্তিতেই পুর ও নগরোন্নয়ন দপ্তর অর্থ বরাদ্দ করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শে নিউ মার্কেটের সামনের রাস্তার দু’পাশ দিয়ে মাটির নীচে ভূমিকম্প (Earthquake) প্রতিরোধী বিশেষ তার বসানো হবে। সেই তার প্রতিটি দোকানের কলামের সঙ্গে সংযুক্ত করা হবে। তবে কাজ চলাকালীন কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে। নিউ মার্কেটের (New Market) প্রায় তিন হাজার ব্যবসায়ীর সংগঠনের সঙ্গে আলোচনা করেই কাজ শুরু হবে বলে জানিয়েছে পুরসভা। ১৮৭৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা এস এস হগ এই বাজার স্থাপন করেন, যা আজও কলকাতার (Kolkata) ঐতিহ্যের এক অনন্য স্মারক।
