Weather Update : বৃষ্টির চিন্তা নেই, শীতের মুড অন! সকালে কুয়াশা, সারাদিন শুষ্ক আবহাওয়া

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের একবার পারদের ওঠানামার ট্রেন্ড শুরু হয়েছে রাজ্যে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (IMD), এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোথাও কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই। তার ফলেই আপাতত রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে (Weather Update)। সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন : Blood Sugar : ডায়াবিটিস নিয়ন্ত্রণে দারচিনির অদ্ভুত গুণ,রক্তের সুগার নিয়ন্ত্রণ সম্ভব ঘরোয়া উপায়ে

আবহাওয়াবিদদের মতে, আগামী সাত দিনে রাজ্যের তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। শীতের আমেজ বজায় থাকলেও নতুন করে পারদ উল্লেখযোগ্য ভাবে না নামলে জাঁকিয়ে শীত এখনই অনুভূত হবে না (Weather Update)। আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই রাতের তাপমাত্রায় বড় ধরনের পতনের সম্ভাবনা নেই (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে উত্তুরে হাওয়ার প্রভাবে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে (North Bengal Weather Update)। সকালে শিশিরের সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও চোখে পড়বে বিভিন্ন জেলায়। কলকাতা ছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— এই সব জেলাতেই কমবেশি কুয়াশা থাকবে। যদিও কোথাও এখনই ঘন কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী সপ্তাহজুড়ে তাপমাত্রায় বড় কোনও ওঠানামার পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা— সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা সাময়িক ভাবে কমতে পারে (North Bengal Weather Update)। তবে আপাতত কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর (IMD)। রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপটের মধ্যে দিয়ে ধীরে ধীরে শীতের আমেজ আরও স্পষ্ট হবে। তবে প্রকৃত শীতের কামড় পেতে এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে বলে মত আবহাওয়াবিদদের।