নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather Update ) ক্রমশ বাড়ছে গরমের তীব্রতা। একাধিক জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে সকাল থেকে রাত পর্যন্ত অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ (Weather Update)। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম আরও অসহ্য হয়ে উঠছে। তবে এই দহনজ্বালা থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর, কারণ গরমের মাঝেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Update) অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এর জেরে কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)। যদিও শুক্রবার অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে (Weather Update) ।
আরও পড়ুন: Mamata Banerjee : SIR-র পরও ৯০% ভোট, ‘অধিকার রক্ষার লড়াই’! চৌরঙ্গীর সভা থেকে মমতার হুঙ্কার
এদিকে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় (Weather Update)। আবহাওয়া দফতরের মতে, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। ফলে গরমের তীব্রতা আরও কিছুদিন বজায় থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে (Weather Update)। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়ের প্রবণতা বাড়বে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। রবিবারও একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে (North Bengal Weather Update) । শনিবার থেকে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই ঝড়-বৃষ্টির প্রভাব সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
