নিউজ পোল ব্যুরো: নন্দীগ্রামের (Nandigram) জমি আন্দোলনের স্মৃতি আজও বহন করে চলেছেন শহিদ পরিবারের সদস্যরা। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলালেও, কিছু সম্পর্ক ও বিশ্বাস অটুট থেকে যায়। সেই ছবিই ফের সামনে এল ভোটের দিনে। বয়সজনিত অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে পৌঁছালেন নন্দীগ্রামের শহিদ-মাতা ফিরোজা বিবি। ভোট (Election 2026) দেওয়ার পর তিনি স্পষ্ট জানালেন, অতীতের অভিমান ভুলে এখনও তিনি চান বাংলার নেতৃত্বে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: Mamata Banerjee : SIR-র পরও ৯০% ভোট, ‘অধিকার রক্ষার লড়াই’! চৌরঙ্গীর সভা থেকে মমতার হুঙ্কার
ভোটের দিন জাদুবাড়িচক এলাকায় নিজের ভোটাধিকার (Election 2026) প্রয়োগ করেন ফিরোজা বিবি। তাঁর সঙ্গে ছিলেন পুত্র শেখ জহিরুল ইসলাম। ভোটদানের পর তিনি জানান, রাজনৈতিক জীবনে ওঠাপড়া থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আস্থা অটুট। একই মত প্রকাশ করেন তাঁর ছেলেও। তিনি বলেন, ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু, আর সেই পথেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অনুপ্রেরণা হয়ে রয়েছেন।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামের আন্দোলনের সময় ফিরোজা বিবির ছেলে শেখ ইমদাদুল প্রাণ হারান। সেই ঘটনার পরও পরিবার আন্দোলনের পথ থেকে সরে আসেনি। পরবর্তী সময়ে রাজনৈতিক পালাবদলের পর ২০১১ সালে তিনি বিধায়ক নির্বাচিত হন। পরে অন্য কেন্দ্র থেকেও ভোটে জয়ী হয়ে দীর্ঘদিন জনসংযোগ ও উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন।
বয়স বাড়ার সঙ্গে সক্রিয় রাজনীতি (Election 2026) থেকে ধীরে ধীরে দূরে সরে যান তিনি। তবে রাজনৈতিক বিশ্বাসে কোনও পরিবর্তন হয়নি। ২০২৬ সালের নির্বাচনে প্রার্থী তালিকায় নাম না থাকলেও তিনি দলীয় নেতৃত্বের প্রতি সমর্থন বজায় রেখেছেন। ভোটের দিন তাঁর উপস্থিতি শুধু রাজনৈতিক নয়, বরং এক দীর্ঘ সংগ্রাম, স্মৃতি ও বিশ্বাসের প্রতীক হিসেবেও উঠে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
