দুই কেন্দ্রেই গণনার অঙ্কে এগিয়ে বিজেপি! নন্দীগ্রামে হাসিরানি রথের ৩১ হাজারের বেশি ভোটের ব্যবধান, রেজিনগরে শাখারভ সরকারের অগ্রগতি

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের ফল ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের ভোটগণনায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে হাসিরানি রথের ব্যবধান ৩১ হাজারের গণ্ডি পেরিয়েছে বলে গণনার আপডেটে জানানো হয়েছে। নন্দীগ্রামে চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৩১,৫০৬ ভোটে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর আগে প্রথম […]

Continue Reading

নন্দীগ্রামে ভোটের শুরুতেই অশান্তির অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিউজপোল ব্যুরো: ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান সকালেই স্ত্রী অর্পিতা প্রধানকে সঙ্গে নিয়ে কেন্দেমারির একটি বুথে ভোট দেন। এরপর বাড়ি না ফিরে একের পর এক বুথে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন তিনি। সোনাচূড়ার জলপাই এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। […]

Continue Reading

২০০৭-এর মামলা, ২০২৬-এ গ্রেফতারি নিয়ে প্রশ্ন! মিলনের জামিন বহাল রেখে পুলিশের দিকে আঙুল সুপ্রিম কোর্টের

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ২০০৭ সালের একটি পুরানো মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই করতে কোনও আইনি বাধা রইল না মিলনের সামনে। নির্বাচনের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। সেই নির্দেশকে […]

Continue Reading

মমতার পা কি সত্যিই ভেঙেছিল? পুরনো মেডিক্যাল রিপোর্ট সামনে এনে নতুন করে প্রশ্ন শান্তনু সেনের

নিউজপোল ব্যুরো:২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পাঁচ বছর পর পুরনো মেডিক্যাল রিপোর্ট প্রমাণ স্বরূপ প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। সম্প্রতি নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতার পা ভাঙার দাবি নিয়ে প্রশ্ন তোলেন […]

Continue Reading

খেলার আগেই ওয়াকওভার? সঞ্চিতা সরে দাঁড়াতেই নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আচমকাই বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। তার পরেই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে সঞ্চিতার প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সঞ্চিতাকে […]

Continue Reading

মনে বিরাট শূন্যতা’, তবু লড়াইয়ে দৃঢ় হাসিরানি

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরই ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। প্রয়াত চন্দ্রনাথ রথের মা এদিন দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। সেই তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার। একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে ‘ভাইপো গ্যাং’-এর প্রসঙ্গ। মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামের রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন হাসিরানি রথ। […]

Continue Reading

নন্দীগ্রাম-রেজিনগরে ভোটের দিন ঘোষণা, নজর বাংলার রাজনীতিতে

নিউজপোল ব্যুরো: পুজোর আগেই ফের ভোটের আবহ বাংলায়। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। সোমবার দিল্লির নির্বাচন সদন থেকে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর মাদুরানটাকম ও ধারাপুরম এবং পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রেও […]

Continue Reading

নন্দীগ্রামে গ্রেপ্তারির ঝড়! শামসুলের পর পুলিশের জালে আব্দুল আলিম আলরাজী

নিউজপোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের আরও এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এলাকার পরিচিত তৃণমূল নেতা শামসুল ইসলামের গ্রেপ্তারের পর এবার পুলিশের হাতে ধরা পড়লেন কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুল আলিম আলরাজীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি […]

Continue Reading

Election 2026: শহিদ পরিবারের ভোট মমতাকে! নন্দীগ্রামে হুইল চেয়ারে বসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ শহিদ মায়ের

নিউজ পোল ব্যুরো: নন্দীগ্রামের (Nandigram) জমি আন্দোলনের স্মৃতি আজও বহন করে চলেছেন শহিদ পরিবারের সদস্যরা। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলালেও, কিছু সম্পর্ক ও বিশ্বাস অটুট থেকে যায়। সেই ছবিই ফের সামনে এল ভোটের দিনে। বয়সজনিত অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে পৌঁছালেন নন্দীগ্রামের শহিদ-মাতা ফিরোজা বিবি। ভোট (Election 2026) দেওয়ার পর তিনি স্পষ্ট জানালেন, অতীতের অভিমান […]

Continue Reading

Nandigram: নন্দীগ্রাম পুনর্দখলে তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’! মেগা প্ল্যানে অস্বস্তিতে বিরোধী শিবির

নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু যে এখনও নন্দীগ্রাম, তা আরও একবার স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই কেন্দ্রকে ঘিরে আলাদা করে ইস্তাহার প্রকাশ করে রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিল ঘাসফুল শিবির। ভোটের (Nandigram) আগে এই পদক্ষেপকে অনেকেই কৌশলগত বড় চাল বলেই মনে করছেন। আরও পড়ুন:Kalighat Temple : পয়লা বৈশাখে […]

Continue Reading