Nandigram: নন্দীগ্রাম পুনর্দখলে তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’! মেগা প্ল্যানে অস্বস্তিতে বিরোধী শিবির

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু যে এখনও নন্দীগ্রাম, তা আরও একবার স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই কেন্দ্রকে ঘিরে আলাদা করে ইস্তাহার প্রকাশ করে রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিল ঘাসফুল শিবির। ভোটের (Nandigram) আগে এই পদক্ষেপকে অনেকেই কৌশলগত বড় চাল বলেই মনে করছেন।

আরও পড়ুন:Kalighat Temple : পয়লা বৈশাখে কালীঘাটে সস্ত্রীক রাজ্যপাল, বাঙালি সাজে নজর কাড়লেন নতুন বছরের শুরুতে

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) ছিল সবচেয়ে আলোচিত কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি লড়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র বিরুদ্ধে। সেই রাজনৈতিক উত্তাপ এখনও অটুট। এবারও পরিস্থিতি কম উত্তেজনাপূর্ণ নয়। একদিকে ভবানীপুরে শুভেন্দুর চ্যালেঞ্জ, অন্যদিকে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন পবিত্র কর, যিনি একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফলে দুই কেন্দ্রই কার্যত মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।

এই প্রেক্ষাপটে নন্দীগ্রামের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ করে স্পষ্ট বার্তা দিতে চেয়েছে শাসকদল। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে প্রকাশিত এই ইস্তাহারে একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হলদি নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ, রাজনৈতিক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন, সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা, হরিপুর কৃষি বাজারের আধুনিকীকরণ এবং মৎস্যজীবীদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি। এছাড়াও খোদামবাড়িতে আধুনিক স্টেডিয়াম ও একটি কমিউনিটি হল নির্মাণের পরিকল্পনাও উল্লেখ করা হয়েছে। এই প্রতিশ্রুতিগুলির মাধ্যমে স্থানীয় উন্নয়নকে হাতিয়ার করে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে তৃণমূল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole