নিউজ পোল ব্যুরো: এবারের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীর। প্রার্থী ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। সেই অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধেই এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, যিনি ‘বিবি পায়রা’ নামেই দর্শকদের কাছে পরিচিত।
আরও পড়ুন: Election 2026: নির্বাচনের আগে চমক! স্থানান্তরিত হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর
সূত্রের খবর, প্রার্থী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই কড়া সুরে আক্রমণ শানিয়েছেন পাপিয়া অধিকারী। তাঁর কথায়, “অনেকেই বলেন ‘খেলা হবে, খেলা হবে’। কিন্তু আমার মনে হয় রাজনীতি কোনও খেলা নয়। রাজনীতি অত্যন্ত দায়িত্বশীল বিষয়, যা সচেতনভাবে করা উচিত।”টালিগঞ্জ মানেই টলিপাড়া-বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অসংখ্য টেকনিশিয়ান, শিল্পী এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত মানুষ বসবাস করেন। কিন্তু তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে কাজের অভাব, সুযোগের সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গ তুলে ধরে পাপিয়া বলেন, শিল্পের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, কাজের সুযোগও কমে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তাঁর দাবি, টালিগঞ্জ কেন্দ্রের উন্নয়ন থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের সামনে আসতে চান। পাপিয়ার কথায়, “আজ টালিগঞ্জ যেন ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন দরকার।” প্রার্থী ঘোষণার প্রথম দিনেই এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করে রাজনৈতিক ময়দানে হুঙ্কার দিলেন তিনি।
