নিউজপোল বাংলা: খুব কাছের মানুষকে হারালেন অভিনেত্রী মিশমি দাস (Mishmi Das)। আজ সকালটা মিমির কাছে ভীষণ কষ্টের। সেই কষ্ট নিজের সোশ্যাল সাইটে ভাগ করে নিলেন অভিনেত্রী। কী ঘটেছে মিশমির সঙ্গে?
সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী মিশমি দাস। নায়িকার চরিত্রে কখনও বা অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মেলে মিশমির। পজিটিভ বা নেগেটিভ দুই চরিত্রেই অভিনয় করেন মিশমি দাস।

বাড়ির পোষ্য, সে কুকুর হোক অথবা বিড়াল এমনকি যদি পাখিও হয় তাকে বাড়ির সদস্যের মতোই দেখা হয়। খুব স্বাভাবিকভাবেই তাই বাড়ির পোষ্যর মৃত্যুর শোক কোনও অংশে কম হয় না। ব্যতিক্রম হয়নি অভিনেত্রীর ক্ষেত্রেও।
খুব আদরের ব্লুকে হারিয়ে তাই ভীষণভাবে ভেঙে পড়েছেন মিশমি। আদর করে তাকে ‘ব্লু বার্ড’ ডাকা হলেও সে কিন্তু কোনও পাখি নয়, সে হল মিশমির আদরের বিড়াল।
আদরের পোষ্যের ছবি শেয়ার করে মিশমি লেখেন, ‘আমার ছোট্ট ব্লু পাখিটা মা পৃথিবীর কোলে চলে গেল। এই লেখাটা লেখার সময় বিশ্বাসই হচ্ছে না ও নেই। আমি চিরকালই কুকুর ভালোবাসি। ব্লু আমার জীবনে প্রথমে এসেছিল অল্প সময়ের জন্য, কিন্তু পরে দেখা গেল ওই আমাকে পুরোপুরি বেছে নিয়েছে।’ সবশেষে প্রিয় পোষ্য সন্তানের শান্তি কামনা করেন অভিনেত্রী।
কদিন আগেই অভিনেতা সাহেব ভট্টাচার্য তাঁর প্রিয় পোষ্য সারমেয়কে হারিয়েছেন। এবার মিশমির জীবনেও ঘটল একই ঘটনা। বর্তমানে ‘পরশুরাম’ সিরিয়ালের হিন্দি ভার্সন সিরিয়ালে অভিনয় করছেন মিশমি।
