Calcutta High Court: ভোটের মুখে পুলিশ ও আমলা বদলির হিড়িক, কমিশনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে প্রশাসনিক রদবদল ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission)নির্দেশে একের পর এক আমলা ও পুলিশ আধিকারিককে বদলি করে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Election 2026: টলিউডে কাজ পেতে হলে তৃণমূল করতেই হবে? বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর চাঞ্চল্যকর দাবি

শুক্রবার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) কমিশনের এই পদক্ষেপের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হন। তাঁর আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার (Calcutta High Court) শুনানি হতে পারে।

মামলার আবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও রাজ্যের প্রশাসনিক কাঠামো থেকে উচ্চপদস্থ আধিকারিকদের অন্যত্র পাঠানোর পূর্ণ ক্ষমতা তাদের নেই। এতে রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত ৭২ ঘণ্টায় রাজ্যের প্রায় ৪৩ জন আইএএস ও আইপিএস আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে কমিশন। এর মধ্যে বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ ১৫ জনকে তামিলনাড়ুর নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। যদিও তাঁদের ভোট ঘোষণার পরে অপসারণ করা হয়নি, তবুও হঠাৎ এই বদলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ দুটি কমিশনারেটের প্রধানদের অন্য রাজ্যে পাঠানো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবে কে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলেই মনে করছেন অনেকেই। অন্যদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারিতা’ বলে অভিহিত করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। সব মিলিয়ে, প্রশাসনিক বদলি ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন আদালতের দোরগোড়ায় পৌঁছে নতুন মাত্রা পেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole