RII SEN| ‘আমার ছবি দেখে যৌন মেসেজ দেয় যে কামুকরা, তাদের স্ত্রীদের স্ক্রিনশট পাঠাচ্ছি, যাতে পরিবারগুলো বাঁচে’ – ঋ

পেজ 3 বিনোদন

নিউজপোল বাংলা: ঋ নামটাই যেন সাহসের প্রতীক। পর্দায় ঋ আসা মানেই যৌনতার ঝড় উঠবে। ফিল্ম থেকে ওটিটি হয়ে সিরিয়াল সবেতেই ঋ সাহসের আরেক নাম। টলিপাড়ায় তিনি ঋ নামেই জনপ্রিয়। আসল নাম ঋতুপর্ণা সেন। জিনাত আমন, মুনমুন সেনদের পতাকা যেন ঋ বহন করে চলেছেন আজও।

‘গান্ডু’, ‘কসমিক সেক্স’ ছবি দিয়ে ঋ ভীষণ ভাবেই আজও তরুণদের কাছে নিষিদ্ধ নারী হয়ে রয়েছেন।

Rii Sen | Interview of Bengali Actress Rii Sen dgtl - Anandabazar

বয়স বেড়েছে, অনেক বসন্ত পেরিয়েছে কিন্তু ঋ-র আবেদন এতটুকু কমেনি। আজ ঋ ফেসবুক স্টোরিতে তার একটি উষ্ণ ছবি আপলোড করেছিলেন। তাই দেখেই নাকি একাধিক কামুক পুরুষ কুপ্রস্তাব দেয় ঋ কে। রীতিমতো যৌন প্রস্তাব! শরীরী শব্দ।

প্রতিবাদে ফেসবুকে ঋ লিখলেন ‘ Men who are pro in texting dirty msgs by seeing my pictures, just to inform you that those screenshots will be sent to your wife or to your family members. This much I deserve to do to save a family from women abusers. Thanks. বাকিটা নিজেরা বুঝে নিস।’

Rii Sen playing positive character in new TV series Trinayani

শুধু তাই নয়, ঋ এরপর জানালেন তিনি সেইসব কামুক পুরুষদের স্ত্রীদের, কাছের মানুষদের স্ক্রিনশট পাঠানো শুরু করেছেন।

ঋতুপর্ণা সেন মেসেজের গোপন স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন। যেখানে এইসব পুরুষরা অভিনেত্রীর গোপনাঙ্গ নিয়ে কুপ্রস্তাব রেখেছেন। সেইসব সামনে আনলেন অভিনেত্রী।

মুখোশ টেনে খুলে বাস্তবেও সাহসের পরিচয় রাখলেন ঋ।