Kolkata: সিটি সেন্টারের কাছে গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার ১

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে কালো টাকার প্রবাহ রুখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন, আর সেই তৎপরতার মাঝেই নিউটাউন (Kolkata) থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। শুক্রবার ভোরবেলা নিয়মিত চেকিং চলাকালীন একটি সন্দেহজনক গাড়ি আটক করে ফ্লাইং স্কোয়াড টিম (SFT)। তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: SSKM: আরজি করের পর ফের হাসপাতাল কাণ্ড, এসএসকেএমে তরুণ সাফাইকর্মীর ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে জানা গেছে, নিউটাউনের (Kolkata) সিটি সেন্টার ২ সংলগ্ন এলাকায় (kolkata) ওই গাড়ির গতিবিধি নজরে আসে এফএসটি-র। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় ডিকি থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলতেই চোখে পড়ে স্তূপাকৃতি নগদ টাকার বান্ডিল। সব মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা পাওয়া যায়।

গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুর সুরজিৎ আভেশং নামে এক ব্যক্তি। তল্লাশির সময় তিনি একাই ছিলেন। উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা সম্পর্কে বৈধ কোনও নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। কোথা থেকে টাকা এসেছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়েও স্পষ্ট কিছু জানাতে পারেননি।এরপরই পুলিশ ওই নগদ অর্থ বাজেয়াপ্ত করে এবং সুরজিৎকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোটের আগে বেআইনি অর্থ লেনদেনের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকার প্রবাহ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনারও জানিয়েছেন, অবাধ ও নিরপেক্ষ ভোট করাতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিপুল অর্থ কোথা থেকে এল এবং এর পেছনে কোনও বৃহত্তর চক্র জড়িত রয়েছে কি না, তা জানতে বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole