নিউজ পোল ব্যুরো: শহরের অন্যতম বড় হাসপাতাল SSKM হাসপাতাল থেকে উদ্ধার হল এক তরুণের ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম ইমরান সর্দার (২২)। তিনি ওই হাসপাতালে গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোয় নিষিদ্ধ সামগ্রী নিয়ে কড়াকড়ি, স্টেশনজুড়ে সতর্কতা নিয়ম না মানলেই জরিমানা ও জেল
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মেইন ব্লকের উল্টো দিকে গ্যাস্ট্রো ওপিডি-র কাছে চারতলা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সামনে আসতেই হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
বিস্তারিত আসছে..
