নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন করে জনমুখী প্রতিশ্রুতির প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস (TMC)। লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর মতো একাধিক নগদ সহায়তা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পর এবার ইস্তেহারকে কেন্দ্র করেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সূত্রের খবর, দলের ইস্তেহার ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং শুক্রবার বা শনিবারের মধ্যেই তা প্রকাশ করা হতে পারে।
আরও পড়ুন: Gas Price Hike : ১ সপ্তাহে দু’বার,আজ থেকে আবারও বাড়ল গ্যাসের দাম! বাড়ছে অটো ভাড়ার আশঙ্কা
জানা যাচ্ছে, এবারের ইস্তেহারে সামাজিক সুরক্ষা আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি থাকতে পারে। নতুন কোনও প্রকল্পের ঘোষণা করা হবে কি না, সে দিকেও নজর রাখছে রাজনৈতিক মহল।
এর পাশাপাশি, ‘বাংলা অস্মিতা’কেও আবার নির্বাচনী প্রচারের অন্যতম মূল ইস্যু করতে চলেছে শাসক দল (TMC)। সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়কে সামনে রেখেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক সুর আরও চড়াতে পারে তৃণমূল।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের (TMC) স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার ২০২৬-এর ভোটকে সামনে রেখে নতুন স্লোগান সামনে এনেছে দল ‘যে লড়ছে সবার ডাকে, সেই বাঁচাবে বাংলা মাকে’। এই স্লোগানকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামতে চলেছে ঘাসফুল শিবির। এখন দেখার, আসন্ন ইস্তেহারে সাধারণ মানুষের জন্য কী কী নতুন প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরা হয় এবং তা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
