নিউজ পোল ব্যুরো: পশ্চিম এশিয়ার অস্থির যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের জ্বালানি বাজারে বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে। পর্যাপ্ত বাণিজ্যিক সিলিন্ডার নেই (Gas Price Hike)। বন্ধ হচ্ছে রেস্তরাঁ, হোটেল। অনেক জায়গায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে, কোথাও আবার সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে পরিষেবা। শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, ঘরোয়া রান্নার গ্যাস নিয়েও নাজেহাল অবস্থা সাধারণ মানুষের (Gas Price Hike)। গ্যাস বুকিং করতে গিয়ে ভোগান্তি, ডেলিভারিতে দেরি। অন্যদিকে, অটোচালকদের ক্ষেত্রেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। শহরের বিভিন্ন গ্যাস পাম্পে সকাল থেকে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি পাওয়া যাচ্ছে না অনেক সময়। একেকদিন ১ থেকে ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস (Gas Price Hike)।
আরও পড়ুন : Anil Ambani : বাবার পর ছেলেও জেরায়, অম্বানী পরিবারকে ঘিরে সিবিআই তদন্তে নতুন মোড়
এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এলপিজির (LPG) দামে নতুন করে বৃদ্ধি করা হয়েছে। অটোতে ব্যবহৃত এলপিজির দাম এক লাফে ৮ টাকা বাড়ানো হয়েছে, যা আজ অর্থাৎ শুক্রবার থেকে কার্যকর হয়েছে। ফলে বর্তমানে প্রতি লিটার এলপিজির দাম দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। এর আগে এই দাম ছিল ৬২ টাকা ৬৮ পয়সা, যা কয়েকদিন আগেই ৫ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকভাবে জ্বালানির খরচ বেড়ে চলেছে (Gas Price Hike)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ অটোচালকরা। তাদের দাবি, একদিকে গ্যাস সংকট , অন্যদিকে লাগাতার মূল্যবৃদ্ধি-এই দুইয়ের চাপে কার্যত নাভিশ্বাস উঠেছে। এর আগেও জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিভিন্ন রুটে অটোভাড়া ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল (Gas Price Hike)। নতুন করে গ্যাসের দাম বাড়ায় আবারও ভাড়া বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরই। প্রতিদিনের যাতায়াত খরচ বাড়লে সবচেয়ে বেশি চাপে পড়বেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ। ফলে জ্বালানির এই সংকট ও মূল্যবৃদ্ধি এখন বড়সড় অর্থনৈতিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে (Gas Price Hike)।
