Shilajeet Majumder| সেন্ট্রাল পার্কে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল শিলাজিৎকে, নিন্দার ঝড় নেটপাড়া জুড়ে

breakingnews বিনোদন সংস্কৃতি

নিউজপোল বাংলা: দেশের বিভিন্ন প্রান্তে শিল্পীদের হেনস্তার অভিযোগ শোনা যাচ্ছে। কয়েক দিন আগে বনগাঁয় শো চলাকালীন মঞ্চ থেকে মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এবার কৃষ্ণনগরে সেন্ট্রাল পার্কে শো করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির শিকার হলেন গায়ক শিলাজিৎ মজুমদার (Shilajit Majumder)। শিলাজিৎ ভাবতেও পারেননি তাঁর সঙ্গে এমন অবমাননাকর ঘটনা ঘটবে।

শুক্রবার কৃষ্ণনগর সেন্ট্রাল পার্ক (Krishnanagar Central Park) বইমেলাতে শো করতে গিয়েছিলেন শিলাজিৎ মজুমদার। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হন সঙ্গীতশিল্পী।

Silajit Majumder went a restaurant, criticized for a gesture of lying in  dine table - Anandabazar

জানা যাচ্ছে, শোয়ের সময় শেষ হওয়ার কথা ছিল রাত ১১টা পর্যন্ত। কিন্তু ঘড়ির কাঁটা ১০.৫৮ ছুঁতেই অনুষ্ঠানে হাজির হয় পুলিশ।

শিলাজিতের অভিযোগ, পুলিশ নোংরা ইশারা করে গান থামানোর ইঙ্গিত দেয় তাঁকে। মঞ্চ থেকেও নেমে যেতে বলা হয়। আর তাতেই মেজাজ হারান শিলাজিৎ।

তখন পুলিশের উদ্দেশ্যে শিলাজিৎ (Silajit) বলেন, “এভাবে আমাকে অসম্মান করতে পারেন না আপনি। এর থেকে অনেক বেশি আওয়াজ সহ্য করতে হয় আপনাকে। উদ্যোক্তারা তো আমাকে রাত ১১টা পর্যন্ত শোয়ের সময় দিয়েছে। কিন্তু এগারোটা তো বাজেওনি এখনও।” এরপরই রেগে গিয়ে মঞ্চ ছাড়েন শিলাজিৎ (Shilajeet)। তবে এখানেই শেষ নয়!

Shilajeet Majumdar in Ballygunge,Kolkata - Best Playback Singers near me in  Kolkata - Justdial

মঞ্চ থেকে নামার সময়ে পুলিশকে রাগান্বিত হয়ে শিলাজিৎ বলেন, “আপনি আমার সঙ্গে এমন করতে পারেন না। আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছি। কিন্তু স্যর, আমাকে এরকম বাজে ইঙ্গিত করে নামিয়ে দেবেন না। বিগত ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে গান গাইছি। আপনি আমাকে না চিনতেই পারেন, কিন্তু এখানে আসা বহু মানুষ, বহু শ্রোতা আমাকে চেনে। আর পাঁচটা মিনিট ওদের জন্য গান গাইতে দিলে আপনাদের কী এমন সমস্যা হত? শিল্পীদের অসম্মান করছেন, ভোটের সময় রাজনৈতিক দলগুলিকে কীভাবে আটকাবেন, সেটা দেখব।” আর শো থেকে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় নিন্দার ঝড়! এর আগেও কৃষ্ণনগরে শো করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন শিলাজিৎ। এক ইনস্টা ভিডিওয় সেকথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। এবার ফের একবার খারাপ অভিজ্ঞতার সম্মুখীন শিলাজিৎ। সেই কৃষ্ণনগরেই বারবার খারাপ অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে শিলাজিৎকে।