Mojtaba Khamenei: রেহাই নেই মোজতবার! ইরানের নয়া সুপ্রিম লিডারের মাথার দাম ৯২ কোটি টাকা রাখল আমেরিকা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রয়াত সুপ্রিম লিডার আলী খামেনেই(Ali Khamenei)পর তাঁর ছেলে মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তাঁকে ঘিরে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা ও ইজরায়েল। ওয়াশিংটনের তরফে মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, তাঁর অবস্থান বা কার্যকলাপ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার মিলতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯২ কোটিরও বেশি টাকা।

আরও পড়ুন: Narendra Modi: মোদীর সভার আগেই তৃণমূলের ৫ প্রশ্ন! গ্যাস ও বকেয়া নিয়ে মোদি সরকারকে বিঁধল ঘাসফুল শিবির

শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম মোজতবা পক্ষ থেকে মোজতবা খামেনেই-সহ কয়েকজন ইরানি শীর্ষ আধিকারিকের ছবি ও তথ্য প্রকাশ করা হয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ব্যক্তিরা ইসলামিক রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক স্তরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রয়েছে বলে অভিযোগ। তাই এদের সম্পর্কে কোনও তথ্য থাকলে তা দ্রুত মার্কিন প্রশাসনকে জানানোর আবেদন করা হয়েছে।

মোজতবার পাশাপাশি এই তালিকায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি ব্যক্তিত্বের নাম রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুপ্রিম লিডারের দফতরের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাজি (Ali Asghar Hejazi) এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত শীর্ষ নেতা আলি লারিজানি (Ali Larijani)।

অন্যদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি জানান, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ও মোজতবা খামেনেইকে (Mojtaba Khamenei) সরাসরি হুমকি দিয়েছেন। তাঁর দাবি, মোজতবা আসলে রেভলিউশনারি গার্ডের প্রভাবেই পরিচালিত হচ্ছেন। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই তারা এগোবে এবং মোজতবাকেও কোনওভাবেই রেয়াত করা হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole