নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বর্ষার প্রভাব (Weather News)। বুধবার সকালের দিকে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়।
আরও পড়ুন: Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!
কোন কোন জেলায় প্রভাব পড়তে চলেছে?
আবহাওয়া দফতরের (Weather News) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
কেন এই বৃষ্টির দাপট (Weather News)?
মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। সেই সঙ্গে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার ফলে বাড়ছে বৃষ্টিপাত।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ তুলনামূলকভাবে অনেকটাই কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা—এই ছয় জেলায় সাপ্তাহিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=8tMv96W3hST8PD3N
তবে সপ্তাহজুড়ে বৃষ্টি চললেও রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট (Weather News)। আগামী সপ্তাহে বাড়বে গরমের অস্বস্তি। রোদ এবং জলীয় বাষ্প মিলে আর্দ্রতাজনিত গরমের পরিবেশ ফের ফিরবে বাংলায়। রবি ও সোমবার ভারি বৃষ্টির পূর্বাভাস নেই, তবে কিছু জায়গায় বজ্র বিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
