নিউজ পোল ব্যুরো: নির্বাচন যত এগিয়ে আসছে ত্তই বাংলায় (West Bengal) বাড়ছে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। কয়েক মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। রাত পোহালেই দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা শহরকে। কলকাতায় নতুন তিনটি রুটে মেট্রোর (Kolkata Metro) শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। তার পরেই দমদম সেন্ট্রাল জেল ময়দানের একটি জনসভা করবেন। এই সভা থেকেই প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেই দিকেই নজরে থাকবে বিজেপি-কর্মী সমর্থকদের।

শুক্রবার ২২ আগস্ট নপাড়া থেকে বিমানবন্দর, শিয়ালদহ থেকে ধর্মতলা, রুবি থেকে বেলেঘাটা মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রথম কলকাতায় মেট্রোয় সফর করার কথা প্রধানমন্ত্রীর। এই তিন লাইনে মেট্রো চালু হলে শহর কলকাতায় যাতায়াত হয়ে যাবে আরও সহজ। প্রধানমন্ত্রী বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলেও চড়ছে পারদ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে প্রধানমন্ত্রী আগমন নতুন কোন বার্তা দেয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। চলতি সফরে সরকারি ও দলীয় কর্মসুচি রয়েছে। কিন্তু বারবার কেন মোদীর এই বঙ্গ সফর। নির্বাচনকে ঘিরে বাংলায় কি পরিকল্পনা রয়েছে বিজেপির তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে দুর্গাপুরের সভা থেকে বাংলার মানুষকে বিজেপিকে একটা সুযোগ দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন বাংলার উন্নয়ন হবে বিজেপির হাতে। মোদীর মুখে সেই সময়ে জয় শ্রীরম নয় শোনা গিয়েছিল মা কালী-মা দুর্গার নাম। তিনি বলেছেন, ‘বিকশিত বাংলা মোদির গ্যারান্টি।’ বলতে শোনা গিয়েছে, ‘টিমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে।’ সেই ১৮ জুলাইয়ের পর শুক্রবার ফের মোদী সভায় ভোটমুখী রাজ্য থেজে কি বার্তা দেবেন সেটাই এখন বঙ্গ রাজনীতিতে আলোচ্য বিষয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
