নিউজ পোল ব্যুরো: SA20 লিগের নতুন মরশুমের আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিযুক্ত করা হয়েছে। ওই ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় সৌরভের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। প্রিটোরিয়া ক্যাপিটালিস দল সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে খুব খুশি যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের নতুন হেড কোচ।’ যে কোনও পেশাদার ক্রিকেট দলের হেড কোচ হিসেবে এটি সৌরভের প্রথম পদক্ষেপ।
আরও পড়ুন: Mohammed Siraj : আরসিবি কেন মহম্মদ সিরাজকে ছেড়ে দিল? খোলসা করলেন টিম ডিরেক্টর
প্রাক্তন বিসিসিআই সভাপতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটের পরিবর্ত হিসেবে এই দলের হেড কোচের ভূমিকা পালন করবেন।এই দায়িত্বের আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর ছিলেন। কিন্তু বিসিসিআই সভাপতি হওয়ার পর তিনি ওই পদ ছেড়ে দেন। গত বছর সৌরভকে জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক নিযুক্ত করা হয়েছিল। সম্প্রতি, তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভবিষ্যতে তিনি ভারতীয় দলের কোচ হতে প্রস্তুত।

সৌরভ বলেন, ‘আমি বিভিন্ন ভূমিকা পালন করেছি। খেলার পর, প্রথমে আমি সিএবির সভাপতি হয়েছি, তারপর বোর্ডের সভাপতি হয়েছি। আমার কখনও সময় হয়নি। তবে দেখা যাক ভবিষ্যৎ কী নিয়ে আসে। আমার বয়স এখন মাত্র ৫০ বছর এবং আমি এর জন্য প্রস্তুত। দেখা যাক এটি কতদূর যায়।’ বর্তমানে সৌরভের সামনে প্রথম কাজ হল SA20 নিলাম এবং এর মাধ্যমে দলের ভাগ্য পরিবর্তন করতে হবে। গতবার ক্যাপিটালস ১০টি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছিল এবং ছয় দলের লিগে পঞ্চম স্থান অর্জন করেছিল। তাই দলকে ভালো জায়াগায় ফেরানো বড় চ্যালেঞ্জ সৌরভের কাছে। বলা বাহুল্য, আগামী ২০ সেপ্টেম্বর সিএবি বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন হওয়ার কথা। সৌরভ আগেই জানিয়ে দিয়েছেন, সভাপতি পদে তিনি মনোনয়ন জমা দেবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
