Krishnanagar Student Murder : তরুণীর বাড়ি গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি প্রেমিকের!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: ভর দুপুরে ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে গুলি করে খুন! সোমবার দুপুরে কৃষ্ণনগরের(Krishnanagar Student Murder )মানিকপাড়া এলাকায় ঘটে গেল এই ভয়াবহ ঘটনা। নিহতের নাম ইশিতা মল্লিক(Ishita Mallick), বয়স মাত্র কুড়ি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে স্তব্ধ সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে খবর, দুপুরে আচমকাই এক যুবক ইশিতার বাড়ির দোতলায় উঠে যায়। কিছু না বুঝে ওঠার আগেই সে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশিতার। খুনের দৃশ্য দেখেছেন তার মা ও ভাই। পরিবারের দাবি, ঘর থেকে শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন মেয়ে মেঝেতে পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। এমনকি অভিযুক্তকে বন্দুক হাতে পালিয়ে যেতেও দেখেছেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কৃষ্ণনগর থানার পুলিশ।

আরও পড়ুন: Murder: ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি, হাওড়ার বৃদ্ধ খুনে প্রকাশ্যে সমকামী সম্পর্ক

কৃষ্ণনগর(Krishnanagar) পুলিশ(Police) জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, “মেয়েটির শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত জানা যাবে।” পুলিশের দাবি, প্রাথমিকভাবে প্রণয়ঘটিত কারণেই এই খুন। অভিযুক্ত দেবরাজ সিংয়ের(Debraj Singh) সঙ্গে ইশিতার সম্পর্ক ছিল কলেজ জীবন থেকেই। সম্প্রতি ইশিতা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে এই মর্মান্তিক পদক্ষেপ নেয় অভিযুক্ত বলে অনুমান।

ইতিমধ্যেই দেবরাজ সিংকে(Debraj Singh) চিহ্নিত করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই সে পলাতক। অভিযুক্তের খোঁজে চলছে জোরদার তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ(CCTV Footage)।এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে একটাই প্রশ্ন- “দিনদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ বাড়ির ভেতরে ঢুকে গুলি চালাল, পুলিশ-প্রশাসনের ভূমিকা কোথায়?” শুধু প্রণয়ঘটিত ব্যর্থতা নয়, সমাজের নিরাপত্তার ভাঙন ও অস্ত্রপ্রাপ্যতার সহজলভ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। তরুণ প্রজন্মের সম্পর্কের টানাপোড়েন কীভাবে অপরাধের রূপ নিচ্ছে, সেটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole