নিউজ পোল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। এমনিতেই লাইনে জল জমায় আংশিক বন্ধ ছিল ট্রেন চলাচলা। দুই ঘন্টা পর মেট্রো চলাচল স্বাভাবিক হতেই লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। এতেই ফের বন্ধ হয়েছে মেট্রো রেল চলাচল। কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে খবর, সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে এক যাত্রী ঝাঁপ দেন। তাতেই আংশিক বন্ধ হয়েছে মেট্রো চলাচল।
রাতভোর টানা বৃষ্টির কারণে চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনে জল জমায় আংশিক বন্ধ ছিল মেট্রো চলাচল। শুরু হয় জল নিষ্কাশন প্রক্রিয়া। আংশিক চলাচল করছিল মেত্র। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার হন মেট্রো যাতায়াতকারীরা। মেট্রো স্টেশনগুলিতে উপচে পড়েছে ভিড়। ক্ষোভ উগড়ে দেন নিত্যযাত্রীরা। এই সমস্যা কাটিয়ে যখন মেট্রোচলাচল স্বাভাবিক ছন্দে ফিরছিল ঠিক তখনই বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে এক যাত্রী ঝাঁপ দেন। কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে জানানো হয়েছে ওই যাত্রীকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। যিনি ঝাঁপ দিয়েছেন তাঁর পরিচয় জানা যায়নি।
কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে এটাও জানানো হয়েছে লাইন ফাঁকা না হওয়া পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে না। বর্তমানে মেট্রো চলাচল চালু রয়েছে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত। জমা জল ও মেট্রোয় আত্মহত্যা নিয়ে যাত্রীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাও আবার সপ্তাহের শুরুতে এই ধরনের ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে। অফিসযাত্রীরা অন্য পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। কতক্ষণে আবারও স্বাভবিক ছন্দে ফিরবে মেট্রো চলাচল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
