নিউজ পোল ব্যুরো: ধর্ষণ মামলায় অভিযুক্ত এক ছাত্র কীভাবে এত কম র্যাঙ্কে আইন কলেজে (Kasba Law College) ভর্তি পেলেন? এই প্রশ্নই এখন সরগরম করে তুলেছে কলকাতার (Kolkata) শিক্ষাঙ্গন থেকে রাজনৈতিক মহল সবখানে।
আরও পড়ুন: America-Israel: ধর্ম নয়, এবার রাজনীতির যুদ্ধক্ষেত্রে ফতেয়া! ইরানী ধর্মগুরুর বিস্ফোরক ঘোষণা
সম্প্রতি দক্ষিণ কলকাতা আইন কলেজের (Kasba Law College) এক ছাত্রী ধর্ষণের অভিযোগে যে তিনজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত জায়েব আহমেদ-এর কলেজে ভর্তি নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স (সাবেক টুইটার)-এ দাবি করেছেন, জায়েব আহমেদ CULET-UG 2024-এ মাত্র ২৬৩৪তম স্থান অধিকার করার পরও, কীভাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অধিভুক্ত একটি মর্যাদাপূর্ণ আইন কলেজে ভর্তি হতে পারলেন?
মালব্যর অভিযোগ, “এই কলেজে (Kasba Law College) অনেক মেধাবী ছাত্রছাত্রী ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সুযোগ থেকে বঞ্চিত। অথচ এক ধর্ষণ মামলার অভিযুক্ত কীভাবে কলেজে জায়গা পেলেন, তা খতিয়ে দেখা দরকার। কে তাকে আসন দিয়েছে? কে তাকে রক্ষা করছে?” পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল (TMC) সরকারের প্রশ্রয়ে অপরাধীরা বিচারব্যবস্থাকে তোয়াক্কা করছে না।

ঘটনার পেছনের কাহিনী আরও ভয়াবহ। অভিযোগ, প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্র এক সহপাঠী ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে, ২৫ জুন কলেজ ক্যাম্পাসেই তাকে জোর করে নিরাপত্তারক্ষীর কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্ত আহমেদ ও আরেকজন প্রমিত মুখার্জি, পাশেই দাঁড়িয়ে ঘটনা রেকর্ড করে। নিরাপত্তারক্ষীকে দরজার বাইরে থাকতে বলা হয়।
ঘটনাটি রীতিমতো আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ-হত্যা কাণ্ডের স্মৃতি ফিরিয়ে এনেছে, যা গত বছর রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এবার প্রশ্ন একটাই! আইনের ছাত্র হয়ে আইন ভাঙার অধিকার কে দিল? আর এত প্রভাবশালী কার ছায়ায় এমন সুযোগ মিলল?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
