নিউজ পোল ব্যুরো: বাগদা (Bagda)বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচন (Assembly Election 2026)ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও চর্চা। কারণ, এই আসনে সরাসরি লড়াইয়ে নেমেছেন একই পরিবারের দুই সদস্য একদিকে ননদ, অন্যদিকে বউদি। বিজেপি (BJP) তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) স্ত্রী সোমা ঠাকুরকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে মধুপর্ণা ঠাকুরের ওপর, যিনি সম্পর্কের দিক থেকে শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন। ফলে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে এবার জুড়েছে পারিবারিক টানাপোড়েনও।
মতুয়া সম্প্রদায় অধ্যুষিত বাগদা কেন্দ্র বরাবরই রাজনীতির নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026)এই আসন বিজেপির দখলে গেলেও পরবর্তীতে উপনির্বাচনে সমীকরণ বদলে যায়। তৃণমূলের টিকিটে জয়ী হন মধুপর্ণা ঠাকুর এবং সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও তাঁকেই প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে, সোমা ঠাকুর সক্রিয় রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন হলেও মতুয়া সমাজে তাঁর একটি পরিচিতি রয়েছে। তিনি মতুয়া মাতৃসেনার নেতৃত্বে রয়েছেন এবং গত লোকসভা নির্বাচনে স্বামীর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে তাঁকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই বিজেপির অন্দরমহলে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় নেতৃত্বের একাংশ মনে করছেন, বাইরে থেকে প্রার্থী আনা হয়েছে, যা সংগঠনের পক্ষে ইতিবাচক নাও হতে পারে।
এই অসন্তোষ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব নির্বাচনের (Assembly Election 2026)ফলাফলে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, বাগদার লড়াই এবার শুধুমাত্র দুই দলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পারিবারিক সম্পর্ক ও রাজনৈতিক কৌশলের এক জটিল সমীকরণে পরিণত হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
