নিউজ পোল ব্যুরো: টলিউডে শোকের আবহ কাটতে না কাটতেই ক্ষোভে ফুঁসছে গোটা ইন্ডাস্ট্রি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর (Rahul Arunoday Banerjee) মর্মান্তিক মৃত্যুকে ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। আউটডোর শুটিং চলাকালীন এমন একটি দুর্ঘটনায় একজন প্রতিষ্ঠিত অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। দায় কার এই প্রশ্নই এখন সবচেয়ে জোরালো (Justice for Rahul)। তালসারিতে ঘটে যাওয়া এই ঘটনার তিন দিন পর অবশেষে মুখ খুলেছে প্রযোজনা সংস্থা। কিন্তু তাদের একাধিক বিবৃতিতে অসঙ্গতি থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ইউনিট সদস্যদের বয়ানেও মিল না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফলে জনমনে ক্ষোভ ক্রমেই বাড়ছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Justice for Rahul)।
এই পরিস্থিতিতে সরব হয়েছে টলিউডের বিভিন্ন সংগঠনও। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা হয়েছে। জানা গেছে, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হয়নি, তবে চাপ বাড়ছে প্রতিনিয়ত। এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে টলিউড। শনিবার বিকেল চারটেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি মিছিল বেরোনোর কথা ঘোষণা করা হয়েছে (Justice for Rahul)। এই মিছিলে অংশ নিতে পারেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সম্ভাব্য উপস্থিতদের তালিকায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত প্রমুখ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-ও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন (Justice for Rahul)। দক্ষিণ কলকাতার থানায় অভিযোগ দায়েরের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক-এর বাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন বহু শিল্পী ও কলাকুশলী। সেখানেই সম্মিলিতভাবে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দাবি একটাই রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক, দোষীদের শাস্তি হোক। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান এখন শুধু একটি দাবি নয়, এটি টলিউডের সম্মিলিত প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে (Justice for Rahul)।
