আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর (Donald Trump) সাম্প্রতিক বক্তব্যের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। তাঁর বক্তৃতার পরই বৃহস্পতিবার ক্রুড অয়েলের দামে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে যুদ্ধ (Iran us war)পরিস্থিতি আরও জটিল হতে পারে এই আশঙ্কাই মূলত তেলের দামে এই ঊর্ধ্বগতির কারণ।
এদিন সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও প্রায় ৪ শতাংশ বেড়ে ১০৪ ডলার ছুঁয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্যে কোনও ইতিবাচক ইঙ্গিত না পাওয়ায় বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
আরও পড়ুন: SIR Tribunal: শুরু হওয়ার আগেই থমকাল ট্রাইব্যুনাল! কাজ থেকে সরতে চান প্রাক্তন বিচারপতিরা
উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প (Donald Trump)এর আগে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে সাম্প্রতিক বক্তৃতায় সেই প্রসঙ্গে তিনি নীরব থেকেছেন। বরং ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী নিয়ে তাঁর মন্তব্যও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই রুটের উপর নির্ভরশীল নয় এবং অন্য দেশগুলিকেই এই রুট খোলা রাখার দায়িত্ব নিতে হবে। তাঁর এই অবস্থান আন্তর্জাতিক বাজারে আরও অনিশ্চয়তা তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী দিনেও তেলের দাম উচ্চস্তরেই থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে, ফলে জ্বালানির দামে দ্রুত পতনের সম্ভাবনা আপাতত কম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
