Weather Update : দক্ষিণবঙ্গে বাড়ছে গরমের দাপট, ২-৪ এপ্রিল ‘হট অ্যান্ড হিউমিড’ সতর্কতা জারি

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চৈত্রের অন্তিম লগ্নে দক্ষিণবঙ্গজুড়ে গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে (South Bengal Weather Update)। আবহাওয়ার এই অস্বস্তিকর পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)। এপ্রিলের শুরুতেই একাধিক জেলায় তাপমাত্রা ও আর্দ্রতার যুগলবন্দিতে তৈরি হয়েছে ভ্যাপসা গরমের পরিবেশ, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে যথেষ্ট দুর্বিষহ করে তুলছে। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ পরিস্থিতি বজায় থাকবে। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী ও পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Weather Update)।

আরও পড়ুন: Leena Gangopadhyay Resignation : রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটাতে তদন্তে নামল ম্যাজিক মোমেন্টস, পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নস্তরে শুষ্ক পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের হাওয়া প্রবাহিত হওয়ার ফলেই এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। এর জেরে আগামী চার দিনের মধ্যে তাপমাত্রা ধাপে ধাপে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি ৩ ও ৪ এপ্রিল থেকে বীরভূম এবং কলকাতাও এই তালিকায় যুক্ত হবে। এর ফলে সপ্তাহের শেষে গরমের তীব্রতা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই আবহাওয়ার প্রভাবে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবহাওয়া দফতর দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়ানোর পরামর্শ দিয়েছে (Weather Update)। পাশাপাশি শরীরে জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত জল পান, হালকা খাবার গ্রহণ এবং সরাসরি রোদ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে আগামী দিনে আরও আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)।