Thursday Horoscope: হনুমান জয়ন্তীতে মঙ্গলের মহা-গোচর! ৫ রাশির ঘরে উপচে পড়বে অঢেল ধনসম্পদ

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের ২ এপ্রিল, বৃহস্পতিবার এক বিশেষ জ্যোতিষীয় (Thursday Horoscope) সংযোগের সাক্ষী হতে চলেছে। এই দিনেই চৈত্র মাসের পূর্ণিমা এবং পবিত্র হনুমান জয়ন্তী একসঙ্গে পড়ছে। ঠিক এই সময়ে শক্তি ও সাহসের প্রতীক মঙ্গল গ্রহ বৃহস্পতির (Thursday Horoscope) অধীন মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে কর্মশক্তি, সাহস ও উদ্যমের কারক হিসেবে ধরা হয়, আর ভগবান হনুমানকে মঙ্গলের অধিপতি হিসেবে মানা হয়। ফলে এই বিরল সংযোগ একাধিক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে পাঁচটি রাশি (Thursday Horoscope) এই সময়ে ভাগ্যের বিশেষ সহায়তা পেতে পারে।

বৃষ রাশি:

মঙ্গল আপনার একাদশ ভাব বা আয়ের ঘরে প্রবেশ করছে। ফলে আর্থিক দিক মজবুত হবে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে।

আরও পড়ুন:Wednesday Horoscope: কোন রাশির খুলবে ভাগ্যের দরজা? জানুন মেষ থেকে মীনের ভাগ্যলক্ষণ

মিথুন রাশি:

দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্রে মঙ্গলের গোচর আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে। চাকরি বা ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হবে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। সমাজে সম্মানও বৃদ্ধি পাবে।

কর্কট রাশি:

নবম ভাব সক্রিয় হওয়ায় ভাগ্য আপনার সহায় থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ভ্রমণের যোগ রয়েছে, বিশেষ করে দূরপাল্লা বা বিদেশ যাত্রার সম্ভাবনা জোরালো।

বৃশ্চিক রাশি:

পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান প্রেম, শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে শুভ ফল দেবে। সম্পর্ক মজবুত হবে এবং নতুন সুখবর আসতে পারে। হঠাৎ আর্থিক লাভের যোগও তৈরি হচ্ছে।

মকর রাশি:

তৃতীয় ভাবে মঙ্গল আপনার সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। শত্রু পরাস্ত হবে এবং নতুন উদ্যোগে সাফল্য মিলবে। বিনিয়োগের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে।

এই শুভ সময়ে ভগবান হনুমানের কৃপায় অনেক অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হতে পারে এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole