নিউজপোল ব্যুরো: খারাপ আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও মঙ্গলবার ভার্চুয়ালি কালিম্পংয়ের প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই পাহাড়ের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রকল্পের ঘোষণা করেন। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা, আবাসন ও সামাজিক সুরক্ষা—বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগের কথাও জানান।
কালিম্পংবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জেলায় নতুন মেডিক্যাল কলেজ তৈরির জন্য বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। প্রয়োজনীয় আর্থিক অনুমোদনের প্রক্রিয়াও শুরু হয়েছে। পরবর্তী কালিম্পং সফরে মেডিক্যাল কলেজের ভূমিপূজা করা হবে বলে আশ্বাস দেওয়া দেন।
আরও দেখুন :-দুর্গাপুজোয় আমিষ বিতর্ক, বাগেশ্বর বাবার মন্তব্যে শমীকের পর মুখ খুললেন অগ্নিমিত্রা
পাশাপাশি, জিটিএ-র বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়েও কড়া বার্তা দেন। তিনি বলেন শিক্ষক নিয়োগ, পানীয় জল প্রকল্প এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদের তহবিল ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি অর্থ তছরুপের প্রমাণ মিললে এফআইআর, গ্রেফতার এবং অর্থ উদ্ধারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় পাহাড়ের জন্য ২৫৪ কোটি টাকার তহবিলে দেওয়া হবে সেই কথাও জানান। ধস-পীড়িত পরিবারগুলিকে আর্থিক সহায়তার পাশাপাশি কালিম্পংয়ের হাজার হাজার গৃহহীন পরিবারের জন্য আবাসন প্রকল্পের আওতায় আনা হবে সেই কথাও জানানো হয়েছে।
