Weather Update: দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম, বৃষ্টি কি এবার বিদায় নেবে…

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কোথাও মেঘলা আকাশ তো আবার কোথাও হচ্ছে বৃষ্টি। শুক্রবার কলকাতায় দু এক পশলা বৃষ্টি হলেও রয়েছে গুমোট গরম। দুই একটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আজ শনিবার থেকে দক্ষিবঙ্গে কমবে বৃষ্টির ব্যপকতা। হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির পরিমাণ যত কমবে ততই এবার বাড়তে থাকবে অস্বস্তিকর গরম। দক্ষিণে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেনে নিন সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২১ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সাগরে নিম্নচাপ ও অন্যদিকে ঘূর্ণাবর্তের চোখ রাঙানির কারণেই চলবে বৃষ্টি। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ শনিবার ও রবিবারও। আজ শনিবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আরও কম হবে বৃষ্টির পরিমাণ। সেই সঙ্গেই বাড়বে অস্বস্তিকর গরম।

আরও পড়ুন: Independence Day speech: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে গড়া ইন্দিরা গান্ধির তৈরি নজিরকে ছাপিয়ে গেলেন মোদী

উত্তরবঙ্গেও কমেছে বৃষ্টির পরিমাণ। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হবে। শনিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। তবে সেই ভাবে উত্তররের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে ওপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole