নিউজ পোল ব্যুরো: অস্ট্রেলিয়ার সিডনির (Sydney) হার্নসবিতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৮ মাসের গর্ভবতী ভারতীয় বংশোদ্ভূত মহিলার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার গর্ভস্থ সন্তানেরও। এই দুঃখজনক ঘটনার তদন্তে নেমে পুলিশ ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, অবহেলা এবং অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: WBSSC: ১২০০ প্রার্থীর নথি যাচাই, শুরু ইন্টারভিউয়ের কাউন্টডাউন
সূত্রের খবর, মৃত মহিলা সমন্বয় ধরেশ্বর। দুর্ঘটনার সময় তিনি, তার স্বামী ও তিন বছরের সন্তানের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখন একটি BMW দ্রুতগামী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায় এবং সজোরে ধাক্কা মারে সমন্বয়কে। আশেপাশের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা যথাযথ চেষ্টা করলেও সমন্বয় এবং তার গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায়নি।
ঘাতক গাড়িটি চালাচ্ছিল অ্যারন পাপাজোগ্লো নামে ১৯ বছর বয়সী এক তরুণ। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার (Sydney) পর যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরে হর্নসবি থানায় গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে ধরা পড়েছে যে, তরুণের অতিরিক্ত দ্রুতগতি এবং রাস্তার নিরাপত্তা অবহেলার কারণে এই প্রাণহানি ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনা সিডনির (Sydney) কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। সমন্বয় ধরেশ্বরকে সক্রিয় কমিউনিটি সদস্য হিসেবে পরিচিত ছিলেন, যিনি স্থানীয় অনুষ্ঠানে ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করতেন। এই মর্মান্তিক ঘটনার পর সমবেদনা জানিয়েছে স্থানীয় ভারতীয় কমিউনিটি এবং পুলিশও নিহত পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছে।
পুলিশ এই মুহূর্তে পুরো ঘটনাটি তদন্ত করছে এবং দ্রুতগামী গাড়ি চালানোর নিয়ম, রাস্তার নিরাপত্তা ও চালকের দায়িত্ব সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এই দুর্ঘটনা সিডনিতে পথচারীদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়মের দিকে নতুন করে সতর্কবার্তা তুলে ধরেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
