Maoists: লাল সন্ত্রাসের বিরুদ্ধে বড় সাফল্য! হিদমার পর আরও সাত মাওবাদী নিহত

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশে মাওবাদী (Maoists) দমনের অভিযান এক নতুন মাত্রা পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশ ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু’ যারা অস্ত্র ত্যাগ করবেন, তাদের স্বাগত জানানো হবে, যারা লড়াই চালাবে, তাদেরকে নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে। সেই লক্ষ্যেই দেশজুড়ে শুরু হয়েছে জোরদার অভিযান। মঙ্গলবার ‘জঙ্গলের আতঙ্ক’ হিসেবে পরিচিত মাদভি হিদমাকে খতম করার পর বুধবারও নিরাপত্তা বাহিনী কৌশলগত অভিযান চালিয়ে আরও সাত মাওবাদীকে নির্মূল করেছে।

আরও পড়ুন: Sydney: সিডনিতে দ্রুতগামী BMW-র ধাক্কায় মৃত্যু ৮ মাসের গর্ভবতী ভারতীয় বংশোদ্ভূত মহিলা

অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) আল্লুরি সীতারামা রাজু জেলার মারেদুমিল্লির জঙ্গলে মঙ্গলবারের অভিযানের পর বুধবারও সংঘর্ষ চলেছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে তিনজন নারী সদস্য রয়েছেন। এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হয়েছে তিনি মাওবাদী নেতা মেতুরি জোখা রাও বা টেক শংকর। তিনি অন্ধ্র-ওড়িশা সীমান্তবর্তী এরিয়া কমিটির সদস্য ছিলেন এবং অস্ত্র তৈরির পাশাপাশি প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেও কাজ করতেন।

নিরাপত্তাবাহিনী গত কয়েক মাসে একাধিক রাজ্যে কার্যকর অভিযান চালিয়ে আসছে। মঙ্গলবারের এনকাউন্টারে হিদমা-সহ ছয়জনকে খতম (Maoists) করা হয়েছিল। এরপর বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নতুন অভিযান পরিচালিত হয়। এদিন বিভিন্ন জেলার এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু থেকে মোট ৫০ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে (Maoists)পুরোপুরি নির্মূল করা হবে। এর জন্য প্রতিটি রাজ্যে জোরকদমে অভিযান অব্যাহত। সাম্প্রতিক সময়ে ছত্তিশগড়, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে কয়েকশো মাওবাদী আত্মসমর্পণ করেছেন। শাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা মূল স্রোতে ফিরে আসবেন, তাদের স্বাগত জানানো হবে, কিন্তু অস্ত্র হাতে লড়াই চালানোদের মুখোমুখি হতে হবে কঠোর প্রতিশোধ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole