নিউজ পোল ব্যুরো: দেশবাসী কি এখনও মোদীর (PM Modi) কাজে খুশি? নাকি ভাটার টান শুরু হয়েছে জনপ্রিয়তায়? সদ্য প্রকাশিত এক সমীক্ষায় উঠে এল অনেক বড় বার্তা- ভোটারদের মনোভাবের হালচিত্রে স্পষ্ট দোলাচল।
আরও পড়ুন: PM Modi: “ভারতে আসুন, বিশ্বকে গড়ে তুলুন,” জাপান থকে বাণিজ্য প্রচারে প্রধানমন্ত্রী মোদী
সংবাদ সংস্থা প্রকাশিত ‘Mood of the Nation’ (MOTN) সমীক্ষা ২০২৫-এর অগাস্ট সংস্করণে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) জনপ্রিয়তা সামান্য হলেও নিচের দিকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেখানে ৬২% মানুষ মোদীর পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছিলেন, অগাস্টে সেই সংখ্যা নেমে এসেছে ৫৮%-এ। তবে এই ৫৮%-এর মধ্যে আবার বিভাজন রয়েছে—৩৪.২% মানুষ মোদির কর্মক্ষমতাকে “অসাধারণ” বলেছেন, আর ২৩.৮% বলেছেন “ভালো”। অন্যদিকে, সমীক্ষায় ১২.৬% মোদীর কাজকে “খারাপ”, এবং ১৩.৮% “খুব খারাপ” বলে অভিহিত করেছেন।
বিকল্প মুখ হিসেবে কে এগিয়ে?
এই সমীক্ষায় মোদীর পরে বিজেপির (BJP) তরফে সম্ভাব্য প্রধানমন্ত্রী (PM Modi) হিসেবে যে তিনজনের নাম উঠে এসেছে, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন অমিত শাহ (Amit Shah)—২৮% সমর্থন নিয়ে শীর্ষে।
এনডিএ সরকারের জনপ্রিয়তাও নামছে
শুধু মোদী নয়, পুরো এনডিএ সরকারের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির হার কমেছে। ফেব্রুয়ারিতে ৬২.১% মানুষ সরকারের কাজে খুশি ছিলেন, এখন সেই সংখ্যা ৫২.৪%। অর্থাৎ, সরকারের জনপ্রিয়তাও ১০ শতাংশের মতো কমেছে।
সমীক্ষার পরিসংখ্যান
সময়কাল: ১ জুলাই–১৪ অগাস্ট, ২০২৫
অংশগ্রহণকারী: ৫৪,৭৮৮ জন (সকল রাজ্য ও লোকসভা কেন্দ্র থেকে)
অতিরিক্ত বিশ্লেষণ: ১,৫২,০৩৮ জনের মতামত গত ২৪ সপ্তাহ ধরে
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই সমীক্ষা পরিষ্কার বলছে, মোদীর জনপ্রিয়তা এখনও দৃঢ়, তবে কিছুটা ঝুঁকির মুখে। সামনে নির্বাচন থাকায় এই ছোট পরিবর্তনগুলিও বড় রাজনীতির ইঙ্গিত হতে পারে।
