নিউজ পোল ব্যুরো: মার্কিন প্রশাসন সম্প্রতি ছাত্রছাত্রীদের ভিসা(Visa) নীতি নিয়ে বড় পরিবর্তনের প্রস্তাব করেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন কার্যকর হলে হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী আমেরিকায়(US)উচ্চশিক্ষার পরিকল্পনা নতুন করে ভাবতে বাধ্য হবেন।
আমেরিকার(US) হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (DHS) জানিয়েছে, নতুন নীতি কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকা বন্ধ করবেন। এতদিন ধরে এফ-১ ভিসা (Student Visa) ধারীরা “ডিউরেশন অফ স্ট্যাটাস”-এর আওতায় কোর্স শেষ না হওয়া পর্যন্ত সহজেই থেকে যেতে পারতেন। ফলে বহু শিক্ষার্থী একই স্তরের একাধিক ডিগ্রি বা দীর্ঘমেয়াদি কোর্স করে দীর্ঘদিন আমেরিকায় থাকার সুযোগ পেতেন।কিন্তু প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এবার থেকে সর্বোচ্চ চার বছরের জন্যই ভিসা দেওয়া হবে।
আরও পড়ুন:Japanese Hero:১০২ বছর বয়সেও মাউন্ট ফুজি জয় করলেন জাপানের কোকিচি আকুজাওয়া
কোর্স শেষ হলে ভিসা বাড়ানোর জন্য নতুনভাবে আবেদন করতে হবে। এর ফলে পোস্ট-স্টাডি কাজের সুযোগ, বিশেষ করে জনপ্রিয় OPT (Optional Practical Training) প্রোগ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। STEM কোর্সে OPT তিন বছর পর্যন্ত পাওয়া যেত, কিন্তু নতুন নিয়মে তা অনিশ্চিত হয়ে পড়বে।ভারতের প্রাক্তন উপাচার্য ফুয়াদ কামার(Fuqan Qamar) জানিয়েছেন, ভারতীয় শিক্ষার্থীরা মূলত আমেরিকার শিক্ষা মান, ইন্টার্নশিপ(Internship) ও চাকরির সুযোগের জন্য সেখানে যেতে চান। ভিসার সময়সীমা কমে গেলে বা বাড়ানো কঠিন হলে, পড়াশোনার পর কাজ করার স্বপ্ন ভেঙে যেতে পারে। তার মতে, এতে শুধু ভারতীয় ছাত্রছাত্রী নয়, মার্কিন ইন্ডাস্ট্রিগুলিও দক্ষ জনশক্তি পেতে সমস্যায় পড়বে।আয়ারল্যান্ডভিত্তিক এডুকেশন কনসালট্যান্ট জেসি জোসেফের(Jessy Joseph) মতে, দীর্ঘমেয়াদি কোর্স বা গবেষণারত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ভিসা নবীকরণে জটিলতা তৈরি হলে ইন্টার্নশিপ বা চাকরির পরিকল্পনা ভেস্তে যাবে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে অনেকেই কানাডা, আয়ারল্যান্ড(Ireland), অস্ট্রেলিয়া(Australia) বা ইউরোপীয়(Europe) দেশগুলোকে বিকল্প গন্তব্য হিসেবে ভাবতে শুরু করবেন, যেখানে ভিসা নিয়ম অনেক বেশি স্থিতিশীল ও পূর্বনির্ধারিত।২০২৩ সালে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১৬ লক্ষেরও বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তুলনায় ১৯৮০-৮১ সালে এই সংখ্যা ছিল মাত্র ২.৬ লক্ষ। নতুন ভিসা নীতি কার্যকর হলে এই প্রবাহে বড়সড় ধাক্কা লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
