Ahona Dutta Baby Name: অহনা দীপঙ্করের মেয়ের নামে রইল মায়ের স্মৃতি!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অভিনেত্রী অহনা দত্তের(Ahona Dutta) জীবনে এসেছে এক নতুন অধ্যায়। গত ২৮ জুলাই কন্যাসন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন তিনি। মা হওয়ার পর থেকে একান্তে কাটছিল তাঁদের দিনযাপন, পরিবারে যেন শুধু একরত্তিকেই ঘিরে আনন্দ। অবশেষে ১৯ অগস্ট, ষষ্ঠীপুজোর বিশেষ দিনেই জানাজানি হল নবজাতকের নাম-‘মীরা’।

নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগঘন এক পারিবারিক স্মৃতি। দীপঙ্কর রায়(Dipankar Roy)নিজের মাকে কিছু দিন আগেই হারিয়েছিলেন। তাই ছোট্ট মেয়ের নাম রেখেছেন মা মীরার নামেই। বিশ্বাস, নতুন জীবনের মধ্য দিয়েই ফিরে আসবেন প্রিয়জনের ছায়া। শান্তি ও সমৃদ্ধির প্রতীক এই নাম যেন গোটা পরিবারের কাছে এক নতুন আশীর্বাদ।

অহনা ও দীপঙ্করের সামাজিক মাধ্যম ভরে উঠেছে শুভেচ্ছার বন্যায়। শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, লালপাড় সাদা শাড়িতে সেজে মেয়েকে কোলে নিয়ে বসে আছেন অহনা। পাশে দীপঙ্কর, তাঁরও গায়ে লাল পাঞ্জাবি। ছবির উষ্ণতায় যেন ফুটে উঠেছে নতুন জীবনের আনন্দ।

আরও পড়ুন:Saswata Chatterjee : ‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে শাশ্বত-বিবেক তরজা

মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন অহনা(Ahona)। ক্যামেরার সামনে যাকে দর্শক চেনেন পর্দার চরিত্রে মিশকা হিসেবে, তিনি এখন বাস্তবের মায়ের ভূমিকায়। মা হওয়ার আগের দিনগুলোও তিনি শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে কখনও রান্নাবান্না, কখনও স্বামীকে নিয়ে ছোট ছোট ভিডিও(Video)। এখন তাঁদের দিন কাটছে একরত্তিকে ঘিরেই।

অহনার(Ahona Dutta) স্বামী দীপঙ্কর(Dipankar Roy) সংবাদমাধ্যমকে বলেছেন, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। “খুব ভালো নাম রেখেছি। তবে সোনা মনা বলে ডাকতেই ভাল লাগবে,” যোগ করেছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

মা হওয়ার মুহূর্ত থেকে শুরু করে নামকরণের আবেগঘন অনুষ্ঠান অহনা(Ahona Dutta) ও দীপঙ্করের(Dipankar Roy) এই অধ্যায় কেবল তাঁদের পরিবারের জন্য নয়, ভক্তদের কাছেও আনন্দের কারণ। ছোট্ট মীরাকে ঘিরে এখন তৈরি হচ্ছে নতুন গল্প, নতুন আশার আলো।