আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে, আর সেই আবহেই বড়সড় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইরান-আমেরিকা সংঘাত (Iran US War) কোন দিকে এগোবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। যুদ্ধ কি থামবে, নাকি আরও ভয়াবহ রূপ নেবে এই প্রশ্ন এখন সকলের মনে।
সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প (Donald Trump) স্পষ্ট ভাষায় জানান, চাইলে আমেরিকা এক রাতের মধ্যেই Iran-কে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তাঁর ইঙ্গিত, মঙ্গলবার রাতেই বড়সড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ তিনি পোস্ট করে “মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম” উল্লেখ করেছিলেন, যা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, তা বুধবার ভোরের দিকে পড়তে পারে।
ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, যদি ইরান কোনও সমঝোতায় রাজি না হয় বা হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর আঘাত হানা হবে। অন্যদিকে, তেহরানও নতি স্বীকারে নারাজ। ইরান স্পষ্ট জানিয়েছে, তারা মার্কিন প্রস্তাব মেনে নেবে না এবং পাল্টা ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধজনিত ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ স্বীকৃতি দেওয়া।
এই পরিস্থিতিতে সংঘাত আরও জটিল হয়ে উঠছে। ট্রাম্পের (Donald Trump) বক্তব্য অনুযায়ী, যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর হাতে। ফলে আগামী কয়েক ঘণ্টা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
