নিউজ পোল ব্যুরো: ইতিহাস গড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। আন্তর্জাতিক বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাসম্পন্ন স্বীকৃতি হলিউড ওয়াক অফ ফেম (Walk of Frame)-এ স্থান পেলেন তিনি। ২০২৬ সালের জন্য মনোনীত ৩৫ জন গ্লোবাল আইকনের তালিকায় দীপিকার নাম জায়গা করে নিয়েছে মোশন পিকচার (Motion Picture) বিভাগে। এই কৃতিত্বের মাধ্যমে দীপিকা হয়ে উঠলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই সম্মানে ভূষিত হলেন।
আরও পড়ুন:Newtown: দুর্গাপুজোয় নারীত্বের জয়গান, নিউটাউন সর্বজনীনের খুটি পুজোয় তারকাদের মেলা
প্রতিবছর হলিউড চেম্বার অফ কমার্স (Chamber of Commerce)-এর ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া শত শত মনোনয়নের মধ্যে থেকে মাত্র ৩০ থেকে ৩৫ জনের নাম বেছে নেয়। চলতি বছরের ২০ জুন নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, ২৫ জুন তা চূড়ান্ত অনুমোদন পায়। সেখানেই দীপিকার (Deepika Padukone) নাম উঠে আসে বিশ্বের সেরা তারকাদের তালিকায়। বুধবার প্রকাশিত তালিকায় দীপিকার পাশাপাশি আছেন এমিলি ব্লান্ট (Emily Blunt), মারিয়ন কোটিলার্ড (Marion Cotillard), রাচেল ম্যাকঅ্যাডামস (Rachel McAdams), ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো (Franco Nero) এবং খ্যাতনামা শেফ গর্ডন র্যামসে (Cheif Gordon Ramsay)। বিশ্বের নানা প্রান্তের বিনোদন জগতের কৃতী ব্যক্তিত্বদের নামই উঠে এসেছে এই তালিকায়।
দীপিকার এই কৃতিত্ব শুধু তার নিজের নয়, এটি গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিশাল প্রাপ্তি। বহু দশক ধরে ভারতীয় অভিনেতারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করলেও, ওয়াক অফ ফেম এর মতো মর্যাদাসম্পন্ন জায়গায় এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রীর নাম যুক্ত হল। এই সম্মান ভারতীয় শিল্প, সংস্কৃতি ও প্রতিভার এক অনন্য স্বীকৃতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এক কথায়, দীপিকার (Deepika Padukone) এই অর্জন বিশ্বে ভারতীয় মহিলাদের প্রতিভা, পরিশ্রম এবং পার্সোনালিটির এক গর্বজনক প্রতিনিধি হয়ে রইল। বহুমাত্রিক চরিত্রে অভিনয়, সামাজিক কর্মকাণ্ড এবং গ্লোবাল স্টারডম সব মিলিয়ে দীপিকা আজ শুধু ভারত নয়, গোটা বিশ্বের গর্ব। এই সম্মান শুধুই দীপিকার নয়, এ যেন গোটা ভারতীয় সিনেমার জয়! তবে এই বিষয়ে এখনই দীপিকার প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উচ্ছ্বাসের ঢেউ। ভক্ত থেকে সহ অভিনেতা সকলেই দীপিকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
