নিউজ পোল ব্যুরো: বহু জটিলতা ও টানাপোড়েনের পরে অবশেষে ভারতের সঙ্গে অন্তবর্তী বাণিজ্যচুক্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে আমেরিকা (India US Trade Deal)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্বাক্ষরিত হতে পারে বহু প্রতীক্ষিত এই চুক্তি। সূত্রের খবর, দিল্লি ও ওয়াশিংটনের (Delhi Washington) মধ্যে চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। যদিও একাধিক বিষয়ে এখনও মতানৈক্য রয়েই গিয়েছে, বিশেষত কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ে দ্বিমত রয়ে গিয়েছে দুই দেশের অবস্থানে।
আরও পড়ুন: PM Narendra Modi প্রধানমন্ত্রী হলেও আম আদমি, জৈনের অনুষ্ঠানে সকলের মাঝে মিশে গেলেন মোদী
বিশেষ করে জিনগতভাবে পরিবর্তিত (জিএম) শস্যের ক্ষেত্রে ভারত নিজের অবস্থানে অনড়। আমেরিকা চাইছে, ভারত যেন তার বাজারে জিএম শস্য (GMO Crops) আমদানির ছাড় দেয়। কিন্তু ভারতের পাল্টা যুক্তি, এর ফলে দেশের কৃষি-অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে এবং ক্ষতির মুখে পড়বেন কোটি কোটি প্রান্তিক কৃষক। তাই এই ক্ষেত্রে আপসের রাস্তা কঠিন বলেই মনে করছে কূটনৈতিক মহল।
তবে আলোচনার টেবিলে ইতিবাচক ইঙ্গিতও রয়েছে। ভারতীয় রপ্তানি, বিশেষত চর্মজাত সামগ্রী, বস্ত্র, গয়না, চিংড়ি মাছ, তৈলবীজ ও ফলের উপর মার্কিন শুল্ক হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাল্টা আমেরিকাও চায় ভারত যেন ইলেকট্রিক গাড়ি, প্রক্রিয়াজাত মদ এবং দুগ্ধজাত পণ্যের উপর শুল্কে ছাড় দেয়। এই চুক্তি নিয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যও ইঙ্গিতবাহী। হোয়াইট হাউসে (White House) ‘বিগ বিউটিফুল ইভেন্ট’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে এক বিশাল চুক্তির (India US Trade Deal) দিকে এগোচ্ছি।” এমন মন্তব্য থেকেই আঁচ করা যাচ্ছে, দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য-সংঘাত কাটিয়ে এবার সামনে আসছে এক নতুন দিগন্ত।
প্রসঙ্গত, এর আগেই ট্রাম্প প্রশাসন ভারতের একাধিক পণ্যের উপর ২৬ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল, যার জেরে বাণিজ্য সম্পর্কে (India US Trade Deal) উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমান আলোচনা একে নিরসনের দিকে নিয়ে যাচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন দেখার, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়ে বিশ্ব বাণিজ্যে এক নতুন যুগের সূচনা করে কি না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
