Anil Chauhan: “গতকালের অস্ত্র দিয়ে আজকের যুদ্ধ নয়”, অপারেশন সিঁদুরের পর সেনার শক্তিবৃদ্ধির বার্তা সেনাপ্রধানের

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে “অপারেশন সিঁদুর”-এর (Operation Sindoor) পর। এই অভিযানের সাফল্য শুধু শত্রুকে প্রত্যুত্তর দেওয়া নয় বরং একটি গুরুত্বপূর্ণ বার্তা (Anil Chauhan) বহন করে। সামরিক শক্তি আর শুধু অস্ত্রের ওপর নির্ভরশীল নয়, প্রযুক্তির আধুনিকতাই ভবিষ্যতের যুদ্ধ জয়ের চাবিকাঠি।

আরও পড়ুন: IndiGo: নিশ্বাস আটকে দেওয়া এক মুহূর্ত! পাটনা বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগো ফ্লাইট

সাম্প্রতিক এক অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান (Anil Chauhan) স্পষ্ট বার্তা দিলেন, “গতকালের অস্ত্র দিয়ে আজকের যুদ্ধ লড়া যাবে না। ভবিষ্যতের রণাঙ্গনে টিকে থাকতে হলে আমাদের প্রযুক্তির দিক থেকে স্বনির্ভর হতে হবে, তাও দেশীয় উদ্ভাবনের মাধ্যমে।” দিল্লিতে অনুষ্ঠিত ‘ইউএভি ও কাউন্টার ইউএএস (C-UAS) সিস্টেম’ শীর্ষক প্রদর্শনীতে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য এখনই সময় অত্যাধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার। বিদেশি উৎসের উপর নির্ভরশীলতা আমাদের কৌশলগত দিক থেকে দুর্বল করে দেয়, তাই স্বদেশি সমাধানই ভবিষ্যতের পথ।

চৌহান (Anil Chauhan) স্মরণ করিয়ে দেন, ১০ মে পাকিস্তান ভারতের উপর ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। ভারতীয় সেনার (Indian Army) কার্যকর পদক্ষেপে সেই হামলা ব্যর্থ হয়। বেশ কয়েকটি শত্রুপক্ষের ড্রোন প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনার পরেই শুরু হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যা প্রমাণ করেছে ভারত (India) প্রস্তুত, এবং প্রতিটি হামলার কড়া জবাব দিতে সক্ষম। তিনি আরও বলেন, যুদ্ধের ধরন পরিবর্তন হচ্ছে। একসময় যেখানে যুদ্ধ মানেই ছিল ভারী ট্যাঙ্ক, রাইফেল আর গোলাবারুদ, আজ সেখানেই জায়গা করে নিচ্ছে হাল্কা, উচ্চক্ষমতাসম্পন্ন, প্রযুক্তিনির্ভর অস্ত্র ও ড্রোন সিস্টেম। এখনকার যুদ্ধ জেতার জন্য চাই দ্রুতগামী প্রযুক্তি, রাতেও কাজ করতে সক্ষম সেন্সর, দীর্ঘ পাল্লার ড্রোন (Drone) ও অটোনোমাস সিস্টেম। জেনারেল চৌহানের বার্তা স্পষ্ট, প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে দেশীয় মাটিতেই। শুধু প্রতিরক্ষা নয়, নিরাপত্তার প্রতিটি স্তরে দরকার আত্মনির্ভর প্রযুক্তির প্রসার। কারণ, আগামী যুদ্ধ হবে কৌশলের নয় — প্রযুক্তির!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT