Mamata Banerjee : ‘বাঙালির অপমান মানব না,অত্যাচার সহ্য করা হবে না’, বৃষ্টি মাথায় নিয়েই BJP-কে নিশানা মমতার

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ২১ জুলাইয়ের আগেই রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের একাধিক রাজ্যে বাঙালি হেনস্তা ও বাংলা বললেই বাংলাদেশী তকমা লাগানোর প্রতিবাদে রাস্তায় নেমেছেন। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিলেছেন নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। তারপরেই মঞ্চ থেকে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে কেন্দ্র সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী।

২১ জুলাই-এর আগে কেন রাজপথে নামলেন শুরুতেই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বললেন, “মাঝে মাঝে জবাব দিতে হয়।” বৃষ্টি মাথায় নিয়েই এদিন পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। শুরুতেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, , “প্রচন্ড বর্ষায় ভিজে এসেছেন, এটা প্রকৃতির দান। বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। তারপরও না জানিয়ে বারবার জল ছাড়ছে।” এর পরেই একাধিক বিজেপি সাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে মুখ খোলেন তৃনমূল সুপ্রিমো। মঞ্চ থেকে বললেন, “কথায় আছে বাঁশের চেয়ে কঞ্চি বড়… ওরা বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করুন। আমরা সব ভাষাকে সম্মান করি। যারা ভারতের নাগরিক তাঁদের সকলকে আমরা সম্মান করি। কিন্তু বাঙালির অপমান মানব না। অত্যাচার সহ্য করা হবে না। জমিদারি নাকি? বাংলা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলবেন? হেনস্তা করা হচ্ছে যাদের সকলের কাগজপত্র আছে। শুনে রাখুন, যারা এখান থেকে কাজ করতে বাইরে যায়, দক্ষতা আছে বলে তাঁদের নিয়ে যাওয়া হয়। ওরা বাংলায় থাকলে অনেক ভালো থাকত। কিন্তু তাঁরা গিয়েছে, কোন অধিকারে তাঁদের উপর অত্যাচার করা হবে?” আগামী বছরে নির্বাচন নিয়ে মমতা বলেন, “বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।” এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন বাংলা কি ভারতের অংশ নয় বলেও।

আরও পড়ুন : Apache attack helicopters : সীমান্তে আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা, পাকিস্তানের ভয় ধরাতে আমেরিকা থেকে ভারতে আসছে অ্যাপাচি হেলিকপ্টার

বিজেপির বিরুদ্ধে তোপের পর তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বললেন, “আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লক্ষ্য করছি। কারণ প্রতিদিনি আমাদের কাছে অভিযোগ আসে। সেটা আমাদের দেখতে হয়। ভারত সরকার ও বিজেপির আচরণে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, ব্যথিত।” মুখ্যমন্ত্রী বললেন, ” ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে। আমরা সেটাকে চ্যালেঞ্জ করব। ওই নোটিফিকেশন লুকিয়ে লুকিয়ে করেছে। ওরা নিজেদের রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে, গ্রেফতার করবে ডিটেনশন ক্যাম্পে (হোল্ডিং এরিয়া) রেখে দেবে। এমনকী কেউ আত্মীয়র বেড়াতে গেলেও!”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT