নিউজ পোল ব্যুরো: পুরীর পবিত্র জগন্নাথধাম, মন্দিরচত্বর জুড়ে শুটিং চলছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র। সেই ছবিতেই ‘বিনোদিনী’ হয়ে হাজির শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। চেনা ভক্তি, চেনা আবেগ আর পরম আরাধ্য দেবতার সামনে দাঁড়িয়ে, আচমকাই চোখ ভিজে উঠল অভিনেত্রীর।
আরও পড়ুন:Kiara Advani: সিড-কিয়ারা এখন তিনজনের পরিবার! রাজকন্যার আগমনে উচ্ছ্বসিত বলিউড জুটি
ছবির এক পুরনো গানের সুর শোনা মাত্রই অঝোরে কাঁদতে থাকেন শুভশ্রী (Subhashree Ganguly)। কোনও প্রস্তুতি নয়, কোনও গ্লিসারিন নয় শুধুই আবেগ। নিজেই বললেন, “আমি যা করি, অন্তর থেকে করি। চরিত্রে নিজেকে উজাড় করে দিই। তাই আজ পর্যন্ত কোনও কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। নিজে থেকেই চোখে জল এসে যায়।” ছবির এক দৃশ্যে দেখা গেল, সবুজ জরিপাড় বালুচরি, গয়নায় মোড়া পুরনো আমলের সাজে ‘বিনোদিনী’ যাচ্ছেন ‘গিরিশ ঘোষ’ ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে। শুটিং চলছে জগন্নাথ মন্দিরের সামনে। শুভশ্রীর মতে, এই চরিত্র তাঁর অভিনীত সেরা চরিত্রগুলির একটি হয়ে থাকবে।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। কলকাতার মিনার্ভা থিয়েটারে ‘শ্রীচৈতন্য’-এর বেশে এর আগেই শুভশ্রীর কিছু দৃশ্যধারণ হয়ে গিয়েছে। সেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এই মুহূর্তে পুরীতে রয়েছেন ছবির অন্যান্য কলাকুশলীরাও রানা সরকার, ব্রাত্য বসু, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, দিব্যজ্যোতি দত্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিশু সেনগুপ্ত প্রমুখ। চলছে একের পর এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। শুভশ্রীর (Subhashree Ganguly) কথায়, “প্রত্যেকটি চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করি। ‘বিনোদিনী’ও সেই যাত্রারই অংশ। এই অনুভূতি আমি কোনোদিন ভুলব না।” এ যেন শুধু শুটিং নয় অভিনয়ের অজস্র আবেগে ভেসে যাওয়ার মুহূর্ত!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
