নিউজ পোল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান! বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মলহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) ঘরে এলো খুশির খবর। তাঁদের জীবনে এসেছে একরত্তি রাজকন্যা। বিয়ের ঠিক দুবছরের মাথায় মা-বাবা হলেন এই তারকা দম্পতি। ১৫ জুলাই জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান। যদিও প্রথম দিন মুখে কুলুপ এঁটেছিলেন সিড-কিয়ারা, বুধবার সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে জানালেন, “আজ আমাদের জীবন বদলে গেল। আমাদের কন্যাসন্তান এসেছে। আমাদের হৃদয় খুশিতে ভরে উঠেছে।”
আরও পড়ুন:Kasish Kapoor: স্প্লিটসভিলা খ্যাত তারকার বাড়িতে চুরি, ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট রাঁধুনি!
কিয়ারা (Kiara Advani) বহু আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যমজ সন্তানের স্বপ্ন দেখেন তিনি। যদিও আপাতত তাঁদের জীবনে এসেছে এক খুদে পরী। মা ও মেয়ে দুজনেই সুস্থ, হাসপাতাল সূত্রে এমনটাই খবর। মঙ্গলবার সকাল থেকেই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভিড় জমায় দুই তারকার পরিবার। বাইরে অপেক্ষায় ছিলেন সিদ্ধার্থের মা ও কিয়ারার বাবা।

গত মে মাসে মেট গালার (Met Gala) রেড কার্পেটে শেষবার দেখা গিয়েছিল কিয়ারাকে। তখনই মাতৃত্বের আভাস স্পষ্ট হয়েছিল তারকার শরীরে। এরপর থেকেই গুঞ্জন তুঙ্গে। যদিও সব কিছু গোপন রাখতে কিয়ারা-সিদ্ধার্থের ছিল কড়া প্রস্তুতি। তবে এবার আর কোনও লুকোচুরি নয়। রাজকন্যা এসে গিয়েছে তাঁদের জীবনে। সোশ্যাল মিডিয়ায় ভেসে যাচ্ছে শুভেচ্ছার বন্যা। ভক্তদের এখন একটাই অপেক্ষা কবে দেখা মিলবে সিড-কিয়ারার সেই ছোট্ট পরীর!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
