Naseeruddin Shah: লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেলেও গ্রহণ করেন না কেন? নিজেই উত্তর দিলেন নাসিরুদ্দিন শাহ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। ইতিবাচক অথবা নেতিবাচক সকল চরিত্রে সাবলীল এই অভিনেতার অভিনয় জীবন প্রায় এক স্বর্ণযুগেরও বেশি। সম্প্রতি তাকে দেখা ইমতিয়াজ আলি পরিচিত ‘ম্যায় বাপস আয়ুঙ্গা’ ছবিতে, যেখানে তাঁর অভিনয় দেখলে চোখ ফেরানো যায়না। ছবিটি প্রথমদিকে তেমন সাফল্য পায়নি। তবে কথায় আছে ‘যার শেষ ভাল তার সব ভাল’। রিলিজের বেশ কয়েকদিন পর থেকেই ছবিটি সমালোচকদের প্রশংসা এবং ব্যবসায়িক সাফল্য একসাথে অর্জন করেছে। কিন্তু এতদিন ধরে এত হিট ছবি উপহার দেওয়ার পরেও বারবার লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারের অফার ফিরিয়ে দেন অভিনেতা। কিন্তু কেন?

আরও পড়ুন: Kanchan Mullick: তিন থেকে চার হল মল্লিক পরিবার, আবারও বাবা হলেন কাঞ্চন

১৯৭০ সালে প্রথম ‘প্যায়ারেলাল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেতা। এরপর একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়ে গেছেন তিনি। এছাড়াও ‘স্পর্শ’ এবং  ‘পার’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছেন। কেন্দ্রীয় চরিত্র বা পার্শ্ব চরিত্রে একইভাবে দক্ষতার সাথে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কিন্তু তাঁর বারবার পুরস্কার প্রত্যাখ্যান করার বিষয়টি সকলের কাছেই ধোঁয়াশার। গত শুক্রবার ‘ম্যায় বাপস আয়ুঙ্গা’ ছবির ৫০ দিন পূর্ণ হওয়ায় একটি সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। ছবির সমস্ত কলাকুশলীরা এই পার্টিতে উপস্থিত ছিলেন। সেখানেই নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) এই পুরস্কার বারবার ফিরিয়ে দেওয়ার আসল কারণ সকলের সাথে ভাগ করে নেন।

অভিনেতার মতে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাওয়ার অর্থ হল এই জগতে তার কাজ শেষ, তার আর কোনো অবদান সেখানে থাকবেনা। কিন্তু অভিনেতার মনে হয় এখানেই তাঁর পথ চলা শেষ নয়, তাঁর এখনও অনেক কাজ বাকি। তাই তিনি বারবার এই পুরস্কার ফিরিয়ে দেন। এরপর তিনি এও বলেছেন ইমতিয়াজ আলির এই ছবিতে কাজ করা তাঁর জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা। এভাবেই তিনি এখনও বহু কাজ করে যেতে চান। অভিনেতার এই ভাবনা সকলকেই অবাক করেছে এবং তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট আগামী দিনে তাঁর আরও অনেক ভাল সিনেমা সকলে উপহার পেতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole