নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন জনপ্রিয় রিয়ালিটি শো স্প্লিটসভিলা-র (Splitsvilla MMS Controversy) দুই পরিচিত মুখ জাস্টিন ডিক্রুস (Justin D’Cruz) ও সাক্ষী শ্রীনিবাস (Sakshi Srinivas)। সোশাল মিডিয়ায় (Social Media) তাদের একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। নেটপাড়ায় সেই ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে গুঞ্জন— এটি নাকি যুগলের অন্তরঙ্গ মুহূর্তের একটি এমএমএস (Fake MMS)। মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral video) হয়ে যায় সেই ক্লিপ, আর তাতেই চরম বিড়ম্বনায় পড়েন এই জনপ্রিয় যুগল।
আরও পড়ুন : Abhishek Banerjee: অভিষেকের মঞ্চে ফিরলেন তিন ‘ভূত’! নতুন বছরে বড় চমক দিয়ে শোরগোল ফেলে দিল তৃণমূল
ভিডিওটি নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুলেছেন জাস্টিন ও সাক্ষী দু’জনেই (Justin D’Cruz-Sakshi Srinivas)। সোশাল মিডিয়ায় (Social Media) একটি স্পষ্টীকরণমূলক ভিডিও পোস্ট করে তারা দাবি করেছেন, ভাইরাল হওয়া ওই ক্লিপ কোনওভাবেই এমএমএস নয়। বরং সেটি তাদেরই একটি পুরনো ভ্লগ থেকে কেটে নেওয়া অংশ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে ছড়ানো হয়েছে। তাদের কথায়, প্রযুক্তির অপব্যবহার করে সম্পূর্ণ ভুল ধারণা তৈরি করা হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।
https://www.instagram.com/reel/DS46eSTDa6j/?igsh=NjVidHFscWVxZ3U2
জাস্টিন ও সাক্ষী (Justin D’Cruz-Sakshi Srinivas) জানান, তাদের ইউটিউব ভ্লগের একটি সাধারণ মুহূর্তকে আলাদা করে তুলে ধরে, তাতে ভুল ব্যাখ্যা জুড়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওকে ‘এমএমএস’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যে। তারা স্পষ্ট ভাষায় বলেন, “এটা কোনও এমএমএস নয়। এরকম কোনও লিঙ্কও নেই। দয়া করে এই ধরনের ভুয়ো ভিডিও দেখা বা শেয়ার করা থেকে বিরত থাকুন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এখানেই থামেননি তারা। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে সাক্ষী ও জাস্টিন (Justin D’Cruz-Sakshi Srinivas) জানান, দেড় থেকে দু’লক্ষ মানুষ ইতিমধ্যেই সেই ভুয়ো ভিডিও শেয়ার করেছেন। তাদের প্রশ্ন, কীভাবে মানুষ যাচাই না করেই এভাবে একটি ভুয়ো কনটেন্ট ছড়াতে পারেন? তারা অনুরোধ করেন, তাদের ইতিবাচক ও পরিশ্রমের ভ্লগগুলোর দিকে নজর দিতে এবং সেগুলোকেই ভাইরাল করতে। সবশেষে, এই যুগলের বার্তা একটাই— সোশাল মিডিয়ায় যা দেখা যায়, তার সবটাই সত্যি নয়। ভুয়ো ভিডিও ও গুজবে কান না দিয়ে সচেতন থাকাই সবচেয়ে জরুরি।
