নিউজ পোল ব্যুরো: সাড়ে চার বছর পর ভারতীয় মহিলা হকি দলের জন্য এক অত্যন্ত পরিচিত এবং সফল নাম আবার ডাগআউটে ফিরছেন। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় মহিলা হকি দলকে (Indian women’s hockey team) এক ঐতিহাসিক সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ডাচ কোচ সোয়ের্দ মারিনে-কে (Sjoerd Marijne) আবারও দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সামনেই রয়েছে এফআইএইচ মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ার্স (FIH women’s world cup qualifiers)। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ঠিক আগে শোর্ড-এর অভিজ্ঞতা এবং দলের সঙ্গে তাঁর পুরনো রসায়নকে কাজে লাগাতে চাইছে হকি ইন্ডিয়া। টোকিও অলিম্পিকে তাঁর অধীনেই ভারতীয় দল চতুর্থ স্থান অধিকার করে বিশ্ব হকি মহলে সাড়া ফেলে দিয়েছিল।
আরও পড়ুন:ISL Situation : ফিফার সাহায্য চাইছেন ফুটবলাররা
সোয়ের্দ মারিনে ভারতীয় দলের খেলোয়াড়দের মানসিকতা এবং শক্তির জায়গাগুলো খুব ভালো করে জানেন। তাঁর ‘অ্যাটাকিং হকি’ খেলার ধরন দলের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে। বিশ্বকাপ কোয়ালিফায়ারের মতো বড় মঞ্চে একজন অভিজ্ঞ এবং পরীক্ষিত কোচ দলের জন্য বড় স্বস্তির বিষয়।

শুক্রবার ডাচ কোচের সঙ্গে তাঁর সহকারিদেরও স্বাগত জানানো হয়েছে হকি ইন্ডিয়ার তরফে ৷ দ্বিতীয় জমানায় মারিনেকে সাহায্য করবেন আর্জেন্তিনার মাতিয়াস ভিয়া ৷ 2000 সিডনি অলিম্পিক্স (Sydney Olympics) এবং 2004 এথেন্স অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন তিনি ৷ অ্য়ানালিটিকাল কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে নিযুক্ত হলেন তিনি ৷

2017 থেকে 2021, প্রথম দফায় মারিনের অধীনে ভারতীয় দলের সবচেয়ে উল্লেখযোগ্য় সাফল্য অবশ্যই অলিম্পিক্সে চতুর্থস্থানে শেষ করা ৷ 2021 টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে হারতে হলেও ভারতের কাছে তা ঐতিহাসিক হয়ে রয়ে গিয়েছে৷ কারণ, মারিনের প্রশিক্ষণেই প্রথমবার অলিম্পিক্সের শেষ চারে পৌঁছেছিল মহিলা দল ৷ শুধু তাই নয়, ভারতীয় দলকে ব়্য়াংকিংয়ে প্রথম দশেও নিয়ে এসেছিলেন ডাচ ভদ্রলোক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হকি ইন্ডিয়া সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই অভিজ্ঞ ডাচ কোচকে ফিরিয়ে আনা হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে তাঁর চমৎকার বোঝাপড়া দলকে দ্রুত গুছিয়ে নিতে সাহায্য করবে।
