নিউজ পোল ব্যুরো: আলজিরিয়ার জাতীয় দলের গোলরক্ষক লুকা জিদান (Luka Jidan) । এটাই তার নিজস্ব পরিচয় করতে চান জিনেদিন জিদানের (Jinedin Jidan) পুত্র। বাবা কিংবদন্তি ফুটবলার। কিন্তু বাবার নামে নয়, নিজের নামে পরিচিত হিতে চান লুকা। তাই ফ্রান্স ছেড়ে আলজিরিয়াকে (Algeria) বেছে নিয়েছেন তিনি। মূলত বাবার সঙ্গে প্রতিনিয়ত তুলনা এড়াতেই লুকা বেছে নিয়েছেন গোলকিপিং পজিশন। আলজিরিয়ার জাতীয় দলে তিনি প্রধান গোলরক্ষক। আলজিরিয়া থেকেই ফ্রান্সের মার্সেই চলে গিয়েছিল জিদানের পরিবার। সেখানেই জন্মান ফুটবল কিংবদন্তি। ফ্রান্সের হয়েই খেলেছেন জিদান। ১৯৯৮ সালে প্রথমবার ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন তিনি। তাই অনেকের কাছে জিদান পুত্রর আলজিরিয়ার হয়ে খেলা চমক হলেও লুকার কাছে এটা শিকড়ের টান।
আরও পড়ুন : Shreyash Iyer Fitness: বাইশ গজে ফিরলেন শ্রেয়স আইয়ার
বুধবার আফ্রিকান কাপ অফ নেশনসে (African Cup of Nations) সুদানের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে আলজিরিয়ার বিরুদ্ধে অভিষেক হয় লুকার। গ্যালারিতে বসে ছেলের খেলাও দেখেছেন জিদান। ম্যাচে খুব বেশি পরীক্ষার মুখে না পড়লেও, ১-০ স্কোরের সময় ইয়াসির আওয়াদের একটি নিশ্চিত সুযোগ রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফ্রান্সের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুকা জানিয়েছেন, ‘আমি যখন আলজিরিয়ার কথা ভাবি, আমার ঠাকুরদার কথা মনে পড়ে। ছোটবেলা থেকেই আমাদের পরিবারে আলজেরীয় সংস্কৃতির চর্চা ছিল।’ ঠাকুরদার আবেগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার আগে আমি ঠাকুরদার সঙ্গে কথা বলেছিলাম। এই পদক্ষেপে তিনি ভীষণ খুশি হয়েছিলেন। এখন প্রতিবার জাতীয় দলে ডাক পেলে তিনি আমাকে ফোন করেন এবং বলেন যে আমি দুর্দান্ত এক সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাকে নিয়ে গর্বিত।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বাবার সমর্থনের কথাও জানিয়েছেন বর্তমানে স্প্যানিশ ক্লাব গ্রানাদায় খেলা এই গোলকিপার। লুকা বলেন, ‘বাবা আমাকে সমর্থন দিয়েছেন। তিনি আমায় বলেছিলেন, সতর্ক থেকো, এটা তোমার নিজের পছন্দ। আমি তোমাকে পরামর্শ দিতে পারি, কিন্তু দিন শেষে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে।’ ক্লাব ফুটবলে জার্সির পেছনে ‘লুকা’ নাম ব্যবহার করলেও, জাতীয় দলে দাদার সম্মানার্থে ‘জিদান’ নামই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লুকা বলেন, ‘ফেডারেশন যখন আমার সঙ্গে যোগাযোগ করে, তখনই আমি মনস্থির করে ফেলেছিলাম। ঠাকুরদার সম্মানে জাতীয় দলে যোগ দেওয়া আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার পরের জার্সিতে যে নামটা থাকবে, সেটা তার জন্যই।’
